বিনামূল্যে বাংলাদেশি শিক্ষার্থীদের পড়ালেখার সুযোগ দিচ্ছে চীন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মে ২০২৪, ০০:৩১আপডেট : ৩১ মে ২০২৪, ০০:৩১

চীনের ১০টি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি কিছু শিক্ষার্থীকে বিনামূল্যে লেখাপড়ার সুযোগ দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার (৩০ মে) রাজধানীর একটি হোটেলে বিল্ট অ্যান্ড রোড চাইনিজ সেন্টার ও মালিশাএডুর যৌথভাবে এডুকেশন এক্সপো উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। 

রাজধানীর ডেমরায় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এক্সপোতে চীনের শীর্ষ ১০টি বিশ্ববিদ্যালয় অংশ নেয়। এর আগে কলেজ শিক্ষার্থীরাও একটি পরীক্ষায় অংশ নিয়েছে। পরীক্ষায় অংশ নেওয়া সেরা ১০ জন বিনামূল্যে লেখাপড়ার সুযোগ পাবেন তাদের পছন্দের বিশ্ববিদ্যালয়ে। সঙ্গে আবাসন সুবিধা থাকবে এবং প্রতি মাসে দেওয়া হবে ৪০ হাজার টাকা উপবৃত্তি।

এছাড়া বাংলাদেশের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ভালো ফলের ভিত্তিতে ফ্রি স্কলারশিপ দেওয়া হবে। এক্সপোতে ঢাকায় চীনের দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য বৃত্তির ঘোষণা দেন মালিশাএডুর চেয়ারম্যান প্রকৌশলী কোরবান আলী ও ব্যবস্থাপনা পরিচালক ড. মারুফ মোল্লা।

/এসএমএ/আরআইজে/
সম্পর্কিত
ঢাকায় চীনা নাগরিকদের অনলাইন প্রতারণার ফাঁদ, বাংলাদেশি নারীসহ গ্রেফতার ৪
ছয় বছর পর খুললো নাথু লা, ফিরলো ভারত-চীনের সিল্ক রুট বাণিজ্য
চীনের এআই জোটে যোগ দিচ্ছে বাংলাদেশ
সর্বশেষ খবর
নারীর লাশ দাফনের পর জীবিত দাবি করে কবর খুঁড়ে যা দেখা গেলো
নারীর লাশ দাফনের পর জীবিত দাবি করে কবর খুঁড়ে যা দেখা গেলো
কারাগারের আসামি জামিন পেলে অন্য মামলায় গ্রেফতার দেখানো বন্ধে আইনি নোটিশ
কারাগারের আসামি জামিন পেলে অন্য মামলায় গ্রেফতার দেখানো বন্ধে আইনি নোটিশ
সংসদে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ৫টি সংরক্ষিত আসনের দাবি 
সংসদে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ৫টি সংরক্ষিত আসনের দাবি 
আগস্টে ২ লঘুচাপের আভাস, তিন অঞ্চলে বন্যার শঙ্কা
আগস্টে ২ লঘুচাপের আভাস, তিন অঞ্চলে বন্যার শঙ্কা
সর্বাধিক পঠিত
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক
কখন বুঝবেন ‘চাকরিটা এবার ছাড়ার সময় হয়েছে’
কখন বুঝবেন ‘চাকরিটা এবার ছাড়ার সময় হয়েছে’
অভাবের সংসার থেকে বাংলাদেশ টেস্ট দলে, মুশফিকের সংগ্রামের গল্প
অভাবের সংসার থেকে বাংলাদেশ টেস্ট দলে, মুশফিকের সংগ্রামের গল্প
আসিয়ানে যোগ দেওয়া হচ্ছে না বাংলাদেশের, কারণ জানালেন মহাসচিব
আসিয়ানে যোগ দেওয়া হচ্ছে না বাংলাদেশের, কারণ জানালেন মহাসচিব
যে ফলের দাম আইফোনের চেয়েও বেশি
যে ফলের দাম আইফোনের চেয়েও বেশি