এইচএসসি পরীক্ষা: ৪৪ দিন বন্ধ থাকবে কোচিং সেন্টার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুন ২০২৪, ১৪:১৫আপডেট : ০৫ জুন ২০২৪, ১৬:৪২

২০২৪ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা উপলক্ষে দেশের সব কোচিং সেন্টার আগামী ২৯ জুন থেকে ১১ আগস্ট পর্যন্ত (৪৪ দিন) বন্ধ থাকবে। ৩০ জুন অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নফাঁসের চেষ্টা ও প্রশ্ন ফাঁস ঠেকাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (৫ জুন) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বিষয়ে জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।  

তিনি বলেন, ‘আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা প্রশ্নফাঁস এবং গুজব ও নকলমুক্ত পরিবেশে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে আগামী ২৯ জুন থেকে ১১ আগস্ট পর্যন্ত সব কোচিং বন্ধ থাকবে। শিক্ষা বোর্ডগুলোর পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্রগুলো অনলাইনে সার্বক্ষণিক তথ্য আদান-প্রদান করবে।’

মন্ত্রী বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বসি করি, এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে। ছাত্র-শিক্ষক ও অভিভাবকদের কাছে আমাদের নেওয়া ব্যবস্থা সন্তোষজনক হবে।’

এবার দেশের ১১টি বোর্ডের অধীনে পরীক্ষায় বসছেন ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন। এর মধ্যে ছাত্র ৭ লাখ ৫০ হাজার ২৮১ জন এবং ছাত্রী ৭ লাখ ৫০৯ জন। দেশের মোট ৯ হাজার ৪৬৩টি প্রতিষ্ঠান থেকে এসব পরীক্ষার্থী ২ হাজার ৭২৫টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবেন।

আরও পড়ুন...

৩০ জুন এইচএসসি পরীক্ষায় বসছেন সাড়ে ১৪ লাখ শিক্ষার্থী

/এসএমএ/আরকে/     
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
এইচএসসি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ও ইন্টারনেট সংযোগের নির্দেশ
কেনিয়ায় বালিকা বিদ্যালয়ের হোস্টেলে আগুন, ১৬ ছাত্রীর মৃত্যু
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান