প্রাথমিক সমাপনী পরীক্ষা ও সৃজনশীল পদ্ধতি বাতিলের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মার্চ ২০১৬, ১৭:০৮আপডেট : ১০ মার্চ ২০১৬, ১৭:০৮

প্রাথমিক সমাপনী পরীক্ষা চলতি ২০১৬ সালের মধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ও সৃজনশীল প্রশ্নপদ্ধতি বাতিলের দাবি জানিয়েছেন রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও অভিভাবকেরা। শিক্ষার্থীদের ওপর বাড়তি চাপ কমাতে এ দাবি জানিয়েছেন তারা।
বৃহস্পতিবার বেলা পৌনে একটার দিকে রাজধানীর নিউ বেইলি রোডে মূল ক্যাস্পাসের সামনে শিক্ষার্থী ও অভিভাবকেরা মানববন্ধন করেন। ‘ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অভিভাবকবৃন্দ’ ব্যানারে ওই মানববন্ধন হয়।
মানববন্ধনে শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন। পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর মা সেতু ইয়াসমিন বলেন, ‘প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার কারণে শিশুদের ওপরে বাড়তি চাপ পড়ে। এছাড়া এই পরীক্ষার সনদও কাজে আসে না। এ জন্য আমরা চাই এ পরীক্ষা বাতিল হোক।’
পঞ্চম শ্রেণির এক ছাত্রী বলে, ‘অনেক পড়তে হয়। এ জন্য প্রচুর কষ্ট হয়।’
এক শিক্ষার্থীর মা পারভীন সুলতানা বলেন, ‘সৃজনশীল প্রশ্নপদ্ধতিটি বাচ্চারা ভালো করে বুঝতে পারে না। ফলে কোচিং, প্রাইভেটের দ্বারস্থ হতে হয়। এ জন্য আমরা চাই এই পদ্ধতি বাতিল হোক।’

/আরএআর/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের