ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে স্প্রিং-২০২৪ শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৪ জুলাই ২০২৪, ২২:৪৫আপডেট : ১৪ জুলাই ২০২৪, ২২:৪৫

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) স্প্রিং-২০২৪ সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের গ্রিন রোডের স্থায়ী ক্যাম্পাসে এই নবীনবরণ অনুষ্ঠিত হয়।

রবিবার (১৪ জুলাই) পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএপি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান স্থপতি মাহবুবা হক।

এ সময় আরও বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান মাহমুদ, স্কুল অব এনভায়রনমেন্টাল সায়েন্সেস ও ডিজাইনের ডিন অধ্যাপক ড. আবু সাঈদ মোশতাক আহমেদ ও অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান, স্কুল অব মেডিসিনের ডিন অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া, ব্যবসায় প্রশাসনের বিভাগের প্রধান সারোয়ার আর. চৌধুরী, প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ শাহরিয়ার ও ছাত্র কল্যাণ পরিচালক ড. এ এস এম মহসিন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ড. এ কে এম নজরুল ইসলাম। এছাড়াও নবীন শিক্ষার্থীদের উৎসাহিত ও অনুপ্রাণিত করতে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের চার জন প্রাক্তন শিক্ষার্থী।

এ সময় বিভাগীয় প্রধান, সব শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা ও নবাগত শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে নবীন শিক্ষার্থীদের অভিভাবকের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

/এসএমএ/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের