পিএইচডি চালু হলে মানসম্পন্ন শিক্ষা ও সুপারভিশন সম্ভব হবে: অধ্যাপক ড. আবদুর রব খান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুলাই ২০২৪, ২১:১১আপডেট : ১৬ জুলাই ২০২৪, ১৩:২০

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবদুর রব খান বলেছেন—আমি মনে করি মান নির্ধারণের জন্য একটা বডি দরকার আছে। নতুবা ঢালাওভাবে সবাই যদি শুরু করে… সেখানে দেখা যাবে একটার পর একটা… কাজেই কোয়ালিটি স্ক্রিনিংয়ের জন্য আমাদের যে বডি আছে—বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক (বিএনকিউএফ) এবং ইউজিসি’র ওপর আমাদের নির্ভর করতেই হবে।   

দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে অনুষ্ঠিত ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডির নীতিমালা’ শীর্ষক সেমিনারে তিনি এই মন্তব্য করেন। সোমবার (১৫ জুলাই) বিকালে রাজধানীর ডেইলি স্টার সেন্টারে বাংলা ট্রিবিউনের এই আয়োজন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলা ট্রিবিউন সম্পাদক জুলফিকার রাসেল। 

অধ্যাপক ড. আবদুর রব খান বলেন, ‘সব বিশ্ববিদ্যালয় সমান না, পাঁচটি থেকে ছয়টি বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে— যেগুলো মোটামুটি মান বজায় রেখেছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপরে আমরা অনেক নির্ভর করি, বিশেষ করে খণ্ডকালীন শিক্ষক হিসেবে। কাজেই আমি মনে করি, প্রাইভেট ইউনিভার্সিটি এখন যে পর্যায়ে আছে… ওপরের দিকে কয়েকটা বিশ্ববিদ্যালয়ের ওপর আমরা আস্থা রাখতে পারি। যখন পিএইচডি চালু করা হবে, তখন তারা মানসম্পন্ন শিক্ষাদান ও সুপারভিশন নিশ্চিত করতে পারবে বলে আমি বিশ্বাস করি।’

বাংলা ট্রিবিউনের নগর সম্পাদক উদিসা ইসলামের সঞ্চালনায় সেমিনারে উপস্থিত ছিলেন— বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ, ইউজিসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক নিয়াজ আহমদ খান, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক শামস রহমান, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) উপাচার্য অধ্যাপক ইমরান রহমান এবং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক নিয়াজ আহমদ খান।

সেমিনারটি বাংলা ট্রিবিউনের অফিসিয়াল পেইজে এবং ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়।

আরও পড়ুন:

পিএইচডি নীতিমালায় প্রতারণা বিষয়ে ফ্রেমওয়ার্ক থাকা দরকার: অধ্যাপক নিয়াজ আহমদ খান 

পিএইচডি’র জন্য ইউজিসির গাইডলাইন খুবই জরুরি: অধ্যাপক শামস রহমান

পিএইচডি চালুতে সবার সামর্থ্য এক না: অধ্যাপক ইমরান রহমান

পিএইচডি’র জন্য গুণগত শিক্ষার প্রস্তুতি বিশ্ববিদ্যালয়গুলোর আছে: ড. কামরুল আহসান

/এসও/এসএমএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে ইউল্যাবে শিক্ষক প্রশিক্ষণ সম্পন্ন
এআইইউবিতে বাংলাদেশের প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি অনুধাবন বিষয়ে সেমিনার
ইউল্যাবে চীনের কমিউনিস্ট পার্টির ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সর্বশেষ খবর
চার ক্যাটাগরিতে ভাতা পাবেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা, টাকার পরিমাণ কত?
চার ক্যাটাগরিতে ভাতা পাবেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা, টাকার পরিমাণ কত?
কনফিডেন্স লবণ কারখানায় দগ্ধ দুই শ্রমিকের মৃত্যু, আরও ৩ জন আশঙ্কাজনক
কনফিডেন্স লবণ কারখানায় দগ্ধ দুই শ্রমিকের মৃত্যু, আরও ৩ জন আশঙ্কাজনক
শেয়ার বাজারে কারসাজি: কীভাবে কাজ করে ‘অদৃশ্য সিন্ডিকেট’ 
শেয়ার বাজারে কারসাজি: কীভাবে কাজ করে ‘অদৃশ্য সিন্ডিকেট’ 
কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা
কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা
সর্বাধিক পঠিত
দলে দলে কেন ইসরো ছাড়ছেন ভারতীয়রা
দলে দলে কেন ইসরো ছাড়ছেন ভারতীয়রা
খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের নতুন ভাতা নির্ধারণ
খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের নতুন ভাতা নির্ধারণ
এনসিপির সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান
এনসিপির সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান
জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেফতার কে এই মোজাফফর
জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেফতার কে এই মোজাফফর
রক্তাক্ত ঘরে পড়ে ছিল স্বামীর লাশ ও আহত সন্তান, মোবাইল স্ক্রল করছিলেন স্ত্রী
রক্তাক্ত ঘরে পড়ে ছিল স্বামীর লাশ ও আহত সন্তান, মোবাইল স্ক্রল করছিলেন স্ত্রী