কবি নজরুল কলেজে বেড়েছে পাসের হার ও জিপিএ-৫

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০২৪, ২২:১০আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ২২:৩২

গত বছর ফলাফল বিপর্যয়ের পর এবার পাসের হারে কিছুটা উন্নতি করেছে রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ। চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় এ প্রতিষ্ঠান থেকে ১ হাজার ৬১৯ জন শিক্ষার্থীর মধ্যে পাস করছে ১ হাজার ৪৯৫ জন, পাসের হার ৯৩ দশমিক ২৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২২৩ জন শিক্ষার্থী, যা গতবারের তুলনায় তিনগুণেরও বেশি।

বিভাগভিত্তিক ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, বিজ্ঞান বিভাগে ৫০৬ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪৬৯ জন। ফেল করেছে ৩৭ জন। জিপিএ-৫ পেয়েছে ১৩৬ জন।

মানবিক বিভাগে ৪২২ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩৭৬ জন। ফেল করেছে ৪৬ জন। জিপিএ-৫ পেয়েছে ৩৪ জন।

ব্যবসায় শিক্ষা বিভাগে ৫৬৭ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৫২৬ জন। অকৃতকার্য হয়েছে ৪১ জন শিক্ষার্থী এবং জিপিএ-৫ পেয়েছে ৪৩ জন।

এবার তুলনামূলক ফলাফল ভালো হলেও ফলাফল প্রকাশের পর কোনও শিক্ষার্থীকে কলেজ ক্যাম্পাসে উচ্ছ্বাস বা উল্লাস করতে দেখা যায়নি। মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী আবির মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, আমার রেজাল্টে আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট। কলেজে এসেছি ভাবলাম সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হবে। কিন্তু সবাই ঘরে বসে ফলাফল পেয়ে যাওয়ায় কেউ ক্যাম্পাসে আসেনি।

এবার শিক্ষার্থীদের ফলাফলে সন্তোষ প্রকাশ করে কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক অধ্যাপক মোহম্মদ হাবিবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, গতবছরের তুলনায় কলেজ শিক্ষার্থীদের ফলাফলে আমরা সন্তুষ্ট। নানান সংকটের মাঝেও শিক্ষক শিক্ষার্থীরা ভালো ফলাফলের জন্য আপ্রাণ চেষ্টা করেছে। তবে আমাদের প্রত্যাশা শিক্ষার্থীরা যেন শতভাগ পাস করে।

উল্লেখ্য, গত বছর কবি নজরুল সরকারি কলেজের পাসের হার ছিল ৯১ দশমিক ১৩ শতাংশ‌ এবং জিপিএ-৫ পেয়েছিল ৬৭ জন।

/এএইচএস/এফএস/
সম্পর্কিত
এইচএসসি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ও ইন্টারনেট সংযোগের নির্দেশ
কেন এগিয়ে আসছে এসএসসি পরীক্ষা
জানা গেলো ২০২৭ সালের এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের