১২ দফা দাবিতে অভিভাবক ঐক্য ফোরামের মানববন্ধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মে ২০২৫, ১৩:০৮আপডেট : ০৩ মে ২০২৫, ১৩:০৮

শিক্ষার অনিয়ম, দুর্নীতি এবং অসংগতি নিরসন, শিক্ষার পরিবেশ ও মান উন্নয়নে শিক্ষা সংস্কার কমিশন গঠনসহ ১২ দফা দাবিতে মানববন্ধন করেছে ‘অভিভাবক ঐক্য ফোরাম’।

শনিবার (৩ মে) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন থেকে সরকারের কাছে ১২ দফা দাবি তুলে ধরা হয়। এর মধ্যে অন্যতম দাবিগুলো হলো– আইডিয়াল স্কুল, ভিকারুন্নেসা নুন স্কুল এবং মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে চলমান দুর্নীতি দূর করতে বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদার অধ্যক্ষ নিযুক্ত করতে হবে; শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এনটিআরসির মাধ্যমে শিক্ষক নিয়োগ সম্পন্ন করতে হবে; শিক্ষা প্রতিষ্ঠানের চলমান অনিয়ম দুর্নীতি বন্ধ করে দুদকের মাধ্যমে দ্রুত তদন্তের ব্যবস্থা করতে হবে; নৈতিক শিক্ষার প্রসার ও আদর্শবান সুনাগরিক গড়ে তুলতে সব স্টেকহোল্ডারদের সমন্বয়ে শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে।

এছাড়াও কোচিং বাণিজ্য বন্ধ, টিউশন ফি নীতিমালা বাস্তবায়ন করতে হবে; সরকার নির্ধারিত টিউশন ফি সর্বনিম্ন ৩০০ টাকা এবং সর্বোচ্চ ১ হাজার ১০০ টাকা ঢাকা শহরের স্কুল, কলেজ ও মাদ্রাসায় দ্রুত বাস্তবায়ন করতে হবে; বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সরকার দলীয় রাজনৈতিক প্রভাবে বিনা ভোটে তথাকথিত নির্বাচনের নামে বিতর্কিত গভর্নিং বডি বাতিল করে এডহক কমিটি গঠন করতে হবে এবং গভর্নিং বডির অনৈতিক খবরদারি বন্ধ করতে হবে; ছাত্রীদের যৌন হয়রানি নির্যাতনকারী চরিত্র শিক্ষকদের চাকরিচ্যুতি ব্যবস্থা করতে হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউল কবির দুলু, সাধারণ সম্পাদক সেলিম মিয়া, সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ফাহিম উদ্দিন আহমেদ প্রমুখ।

বক্তারা দাবিগুলো দ্রুত বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান।

/আইএ/আরকে/
সম্পর্কিত
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
অনেক গুপ্ত চাঁদাবাজ জামায়াতে ইসলামীতে আশ্রয় নিয়েছে: রিজভী
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম