বিইউপি’র ৮ শিক্ষার্থীর শাস্তি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জানুয়ারি ২০২৫, ০১:৩০আপডেট : ০৬ জানুয়ারি ২০২৫, ০১:৩০

ক্যাম্পাসে বিক্ষোভের জেরে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) দুই শিক্ষার্থীকে বহিষ্কার ও ছয় শিক্ষার্থীকে আর্থিক দণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। তারা বিক্ষোভ সমাবেশ করে এই সাজা প্রত্যাহারসহ দুই দফা দাবিও জানিয়েছে।

রবিবার (৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর-১২ নম্বর বাসস্ট্যান্ডে এই ‘বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি’ পালন করেন।

শিক্ষার্থীদের অভিযোগ, ৯ দফা দাবি নিয়ে গত ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠানের ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি পালন করেছিলেন বিইউপির সাধারণ শিক্ষার্থীরা। সেদিন তাদের পক্ষ থেকে দাবি আদায়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৩ দিনের আল্টিমেটামও দেওয়া হয়েছিল। এরই জেরে ওই দুই শিক্ষার্থীকে বহিষ্কার এবং অন্যদের আর্থিক দণ্ড দেওয়া হয়েছে।

রবিবারের মানববন্ধন থেকে ‘অনতিবিলম্বে আট শিক্ষার্থীর ওপর অন্যায়ভাবে চাপিয়ে দেওয়া’ সব ধরনের শাস্তি প্রত্যাহার এবং ‘১৮ জুলাই পুলিশ ও ছাত্রলীগের দ্বারা বিইউপির শিক্ষার্থীদের ওপর নেক্কারজনক হামলা’র সঠিক তদন্ত সাপেক্ষে বিচার দাবি করা হয়।

এই দুই দফা দাবি আদায় না হলে প্রয়োজনে উচ্চ আদালতে যাওয়ার হুঁশিয়ারি দেন বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা।
 
এ সময় তারা অভিযোগ করেন, এই প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণে সাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন মহল থেকে ভয়ভীতি দেখানো হয়েছে। 

পটপরিবর্তনের পর দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের ভিসি পরিবর্তন হলেও এখনও কেন বিইউপির ভিসি অপসারণ করা হয়নি, এ নিয়েও প্রশ্ন তুলেছেন শিক্ষার্থীরা।

/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের