প্রাথমিক শিক্ষকদের নিজ জেলায় বদলির আবেদন শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২১:০১আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২১:০১

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিজ উপজেলায় বদলি কার্যক্রম সম্পন্ন করতে অনলাইন আবেদন মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) পর্যন্ত চলবে এ আবেদন প্রক্রিয়া।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের রবিবার (২৩ ফেব্রুয়ারি) স্বাক্ষরিত নির্দেশনা সোমবার (২৪ ফেব্রুয়ারি) জারি করা হয়।

নির্দেশনায় জানানো হয়, শূন্য পদ না থাকায় যেসব শিক্ষকদের নিজ উপজেলার বাইরের উপজেলায় পদায়ন করা হয়েছে, সেসব শিক্ষকদের অগ্রাধিকারভিত্তিতে আন্তঃউপজেলা বদলির ক্ষেত্রে ২০২৩ সালের সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকার ৩.৬ অনুচ্ছেদ অনুযায়ী নিজ উপজেলায় বদলির নির্দেশনা রয়েছে। ওই নির্দেশনার আলোকে বদলি কার্যক্রম চলবে। আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত সহকারী শিক্ষকরা অনলাইনে আবেদন করবেন। আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে প্রধান শিক্ষক সহকারী শিক্ষকদের আবেদন যাচাই করবেন। আগামী ১ মার্চ সহকারী উপজেলা/থানা প্রাথমিক শিক্ষা অফিসার যাচাই সম্পূর্ণ করবেন।

আগামী ২ মার্চ থেকে ৩ মার্চ পর্যন্ত উপজেলা/থানা প্রাথমিক শিক্ষা অফিসার আবেদন যাচাই ও অগ্রায়ন করবেন। আগামী ৪ মার্চ সিস্টেমে স্বয়ংক্রিয় মনোনয়ন করবে।

আগামী ৫ মার্চ থেকে ৬ মার্চ পর্যন্ত জেলা শিক্ষা অফিসার সহকারী শিক্ষকদের আবেদন যাচাই ও অনুমোদন সম্পন্ন করবেন।

বদলি আবেদনের শর্ত

শিক্ষকরা সর্বোচ্চ তিনটি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে পছন্দ করবেন। তবে কোনও শিক্ষক একাধিক পছন্দ না থাকলে শুধু একটি বা দুইটি পছন্দ করতে পারবেন। আবেদনের প্রেক্ষিতে বদলি আদেশ জারি হলে তা বাতিল করার জন্য পরবর্তীতে আবেদন গ্রহণ করা হবে না।

আবেদন যাচাইকারী কর্মকর্তা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে ২০২৩ সালের ১০ অক্টোবরের সর্বশেষ  সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা অনুযায়ী আবেদনকারী আবেদন ও অন্যান্য কাগজপত্র যাচাই করে অগ্রায়ন করবেন।

যাচাইকারী কর্মকর্তা সতর্কতার সঙ্গে যাচাই করবেন। যাচাই করে পাঠানো পর পুনর্বিবেচনা করার আবেদন গ্রহণ করা হবে না।

/এসএমএ/এমএস/
সম্পর্কিত
পুলিশের ৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
স্কুল ফিডিং শুধু পুষ্টি নয়, সুশাসনেরও পরীক্ষা: ববি হাজ্জাজ
প্রাথমিকের কারিকুলামে স্পিকিং-লিসেনিংয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
বানরের হাত থেকে রেহাই পেতে ডিসির কাছে আবেদন, দু্ই মাসেও কাজ হয়নি
বানরের হাত থেকে রেহাই পেতে ডিসির কাছে আবেদন, দু্ই মাসেও কাজ হয়নি
ইয়েমেনে ফের সংঘাতে বাড়ছে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা 
ইয়েমেনে ফের সংঘাতে বাড়ছে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা 
ভ্রমণের আগে অনলাইন রিভিউ কতটা বিশ্বাস করবেন
ভ্রমণের আগে অনলাইন রিভিউ কতটা বিশ্বাস করবেন
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন
দুর্নীতির দায়ে হয়েছিল শাস্তি, এবার ২৫৯৮ কোটি টাকার প্রকল্পের পরিচালক তিনি
দুর্নীতির দায়ে হয়েছিল শাস্তি, এবার ২৫৯৮ কোটি টাকার প্রকল্পের পরিচালক তিনি