স্বতন্ত্র এবতেদায়ির কিছু শিক্ষক অবৈধ কাজে জড়িত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৪০আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৪০

জাতীয়করণের ঘোষণার পর স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসার কিছু শিক্ষক এমপিওভুক্তি, জাতীয়করণ করা এবং নিয়োগ সংক্রান্ত অবৈধ কার্যক্রমে জড়িয়ে পড়েছেন। এই পরিস্থিতিতে অবৈধ কার্যক্রম বন্ধ করতে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ মাদ্রাসা শিক্ষা অধিদফতরের মহাপরিচালককে নির্দেশ দিয়েছে।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. আসগর আলীর সই করা অফিস আদেশটি সোমবার (২৪ ফেব্রুয়ারি) জারি করা হয়।

অফিস আদেশে জানানো হয়, স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসাগুলো এমপিওভুক্তি, জাতীয়করণ করা এবং শিক্ষক-কর্মচারী নিয়োগের জন্য কতিপয় ব্যক্তি অবৈধ কার্যকলাপে জড়িয়ে পড়েছেন। বিষয়টির গুরুত্ব বিবেচনায় এ সংক্রান্ত অবৈধ কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীদের অবহিত করা হলো।

এমতাবস্থায় স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসাগুলো এমপিওভুক্তি, জাতীয়করণ এবং শিক্ষক-কর্মচারী নিয়োগ সংক্রান্ত কার্যকলাপ বন্ধের জন্য মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের সতর্ক করার উদ্যোগ নিতে অনুরোধ করা হলো।

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
বেসরকারি মাদ্রাসা-কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে বদলির সুযোগ 
পরিবর্তন আসতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচিতে 
এমপিওভুক্তির দাবিতে স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের অবস্থান ধর্মঘট
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান