‘সামাজিক আচরণগত পরিবর্তন’ বিষয়ে ইউজিসিতে সভা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫৫আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫৫

‘সামাজিক আচরণগত পরিবর্তন (এসবিসি)’ বিষয়ে গবেষণা পরিচালনা এবং এ সম্পর্কে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ে প্রোগ্রাম ব্যবস্থাপনা ও সমন্বয় কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী মার্চ মাসে এসবিসি বিষয়ে বিশ্ববিদ্যালয়ে কোর্স ও ক্যারিকুলাম তৈরির ওপর দুটি কর্মশালা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। এতে বিভিন্ন পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকরা অংশ নেবেন।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন এতে সভাপতিত্ব করেন। 

অনুষ্ঠানে ইউজিসি’র ইন্টারন্যাশনাল কোলাবরেশান বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) মোছা. জেসমিন পারভীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নুরুল ইসলাম, অ্যাসোসিয়েট অধ্যাপক সৈয়দ তানভীর রহমান, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস- এর অধ্যাপক ড. সরকার বারবাক কারমাল, ইউনিসেফ-এর এসবিসি প্রোগ্রাম ম্যানেজার মো. বদরুল হাসান, প্রতিনিধি খন্দকার লুৎফুল খালেদসহ ইউজিসি’র সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অধ্যাপক আনোয়ার হোসেন সামাজিক ও আচরণ পরিবর্তন বিষয়ে প্রকল্প মূল্যায়নে সততা ও স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানান। প্রসঙ্গ, সামাজিক ও আচরণগত পরিবর্তনে ইউনিসেফ ও ইউজিসি’র একটি যৌথ অংশীদারত্ব কর্মসূচি চলমান রয়েছে।

দেশের বিশ্ববিদ্যালয়গুলো আচরণ বিজ্ঞান বিষয়ে গবেষণা পরিচালনাসহ সামাজিক ও আচরণগত পরিবর্তন বিষয়ে ফেলোশিপ, স্বল্প মেয়াদি কোর্স চালু, নীতিমালা ও পাঠ্যক্রম প্রণয়ন, প্রশিক্ষণ, সেমিনার ও ওয়ার্কশপ আয়োজন এ কর্মসূচির অন্তর্ভুক্ত রয়েছে।

এছাড়া, এই কর্মসূচির অধীনে শিশু ও মায়েদের স্বাস্থ্য, পুষ্টি, সামাজিক সুরক্ষা নিশ্চিত বিষয়ক কার্যক্রমও এ কর্মসূচির অন্তর্ভুক্ত রয়েছে।

/এসএমএ/ইউএস/
সম্পর্কিত
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
উচ্চশিক্ষায় বৈশ্বিক অংশীদারত্ব জোরদারে মালয়েশিয়ার সহযোগিতা চায় ইউজিসি
আশ্বাসে থেমে আছে ইউজিসি, সম্পূরক বৃত্তির টাকা পাননি জবি শিক্ষার্থীরা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক