‘শিক্ষা মানুষকে সমাজ-রাষ্ট্রের উপযোগী করে গড়ে তোলে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুন ২০২৫, ১৬:৪৪আপডেট : ২৮ জুন ২০২৫, ১৭:০০

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, শিক্ষার দুটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে। একটি হচ্ছে—মানুষের মধ্যে যে সম্ভাবনা রয়েছে, শিক্ষা তার বিকাশ সাধন করে। আর অন্যটি হচ্ছে—মানুষকে সমাজের বা রাষ্ট্রের উপযোগী করে গড়ে তোলে শিক্ষা। এজন্য আমাদের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের সামগ্রিক পরিকল্পনাতে এই দুটি দিকের প্রতি গুরুত্ব দিতে হবে। 

শনিবার (২৮ জুন) ঢাকার একটি হোটেলে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো আয়োজিত স্কিল ফোকাস লিটারেসি ফর আউট অফ স্কুল অ্যাডোলেসেন্স (এসকেআইএলএফও) পাইলট প্রজেক্টের জাতীয় পর্যায়ের প্রচার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, এসকেআইএলএফও প্রজেক্টটি অত্যন্ত সফলভাবে পরিচালিত হচ্ছে। এই সফলতাকে হারিয়ে যেতে দেওয়া যাবে না। বরং এর সুফল সারা দেশে ছড়িয়ে দিতে হবে।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব (রুটিন দায়িত্ব) মোহাম্মদ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে গাজীপুরী ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. কেএম কবিরুল ইসলাম বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। এছাড়াও ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন। 

উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক দেবব্রত চক্রবর্তী অনুষ্ঠানের স্বাগত বক্তব্য  দেন।

গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশনের আর্থিক ও ইউনিসেফের কারিগরি সহযোগিতায় এই প্রজেক্টটি ২০২৩ সালের সেপ্টেম্বর মাসের শুরু হয়। এটি চলতি বছরের ৩০ জুন শেষ হওয়ার কথা রয়েছে।

/এসআই/এমকেএইচ/
সম্পর্কিত
ইস্টার্ন রিফাইনারির সক্ষমতা তিন গুণ করার পরিকল্পনা
নবম ওয়েজ বোর্ড হলেও সেটি কার্যকর বাস্তবায়ন হয়নি: তথ্য উপদেষ্টা
সাগর-রুনি হত্যা: সাংস্কৃতিক কর্মীর নাম নিয়ে অনুমান না করার আহ্বান তথ্য উপদেষ্টার
সর্বশেষ খবর
যাদের কখনও দেখিনি, তাদের জীবন নিয়ে এত আগ্রহ কেন?
যাদের কখনও দেখিনি, তাদের জীবন নিয়ে এত আগ্রহ কেন?
তেলের মূল্যবৃদ্ধি: পরিবহন থেকে নিত্যপণ্যে বাড়তি খরচের শঙ্কা
তেলের মূল্যবৃদ্ধি: পরিবহন থেকে নিত্যপণ্যে বাড়তি খরচের শঙ্কা
বিএনপি ক্ষমতায় আইসা দুই বার তেলের দাম বাড়াইলো, আমরা কৃষকরা কই যামু?
বিএনপি ক্ষমতায় আইসা দুই বার তেলের দাম বাড়াইলো, আমরা কৃষকরা কই যামু?
বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৩ নম্বর সতর্কতা সংকেত
বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৩ নম্বর সতর্কতা সংকেত
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন