নতুন প্রজন্মের আকাঙ্ক্ষা পূরণে উদ্যোগী হওয়ার আহ্বান ইউজিসি’র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০২৫, ১৯:২০আপডেট : ২২ মে ২০২৫, ১৯:২০

পরিবর্তিত বাস্তবতায় নতুন প্রজন্মের চাহিদা ও আকাঙ্ক্ষা পূরণে প্রয়োজনীয় উদ্যোগ নিতে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এসএমএ ফায়েজ।

বৃহস্পতিবার (২২ মে) ইউজিসি অডিটরিয়ামে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ৩১তম বুনিয়াদি প্রশিক্ষণের সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ভবিষ্যতের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে তরুণ সমাজকে দক্ষ ও সুশিক্ষিত করে গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যথাযথ ভূমিকা পালনের পরামর্শও দেন তিনি।

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ফায়েজ শিক্ষার্থীদের প্রতি বিশ্ববিদ্যালয় আরও অধিক মানবিক হওয়ার পরামর্শ দেন শিক্ষকদের। তিনি বলেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। এ অবস্থা থেকে উত্তরণে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে সম্পর্কের দূরত্ব কমিয়ে আনতে হবে।

অনুষ্ঠানে ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, অধ্যাপক ড. মাছুমা হাবিব ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বিশেষ অতিথির বক্তব্য দেন।

ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের (জিটিআই) পরিচালক অধ্যাপক ড. বেন্তুল মাওয়া।

ম্যাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণে অংশগ্রহণ করেন দেশের ১৩ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২৫ জন নবীন শিক্ষক। ইউজিসি’র আর্থিক সহযোগিতায় জিটিআই এই বুনিয়াদি প্রশিক্ষণ আয়োজন করে।

/এসএমএ/ইউএস/
সম্পর্কিত
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
উচ্চশিক্ষায় বৈশ্বিক অংশীদারত্ব জোরদারে মালয়েশিয়ার সহযোগিতা চায় ইউজিসি
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি