বৃহস্পতিবার এসএসসির ফল প্রকাশ, থাকছে না আনুষ্ঠানিকতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুলাই ২০২৫, ১৯:৫৮আপডেট : ০৯ জুলাই ২০২৫, ১৯:৫৮

২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (১০ জুলা্ই)।

বুধবার (৯ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২৫ এর ফলাফল প্রকাশ নিয়ে এক আলোচনায় শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার এ কথা জানান।

শিক্ষা মন্ত্রণালয় জানায়, দুপুর ২টা থেকে শিক্ষার্থীরা ফল জানতে পারবেন। ইন্টারনেট এবং টেলিটক মোবাইলে এসএমএস করে ফল জানা যাবে।

শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার বলেন, দুই মাসেরও কম সময়ের মধ্যেই কোনও বাহুল্য ছাড়াই সব বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে।

তিনি আরও বলেন, এবার অনাড়ম্বরভাবে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হবে। এবারের এসএসসি পরীক্ষার ফল হস্তান্তরের ক্ষেত্রে কোনও আনুষ্ঠানিকতা থাকছে না। ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ড, এসএসসি ও সমমান পরীক্ষার ফল নিজেদের মতো করে প্রকাশ করবে।

গত ১০ এপ্রিল ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। তত্ত্বীয় এই পরীক্ষা শেষ হয়েছিল ১৩ মে। এ বছর ১৯ লাখের বেশি শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয়।

/এসএমএ/আরআইজে/
সম্পর্কিত
চার প্রদেশে চূড়ান্ত পরীক্ষা স্থগিত, কারণ জানালো ইরান
প্রাকৃতিক দুর্যোগের কারণে বাউবির দুই দিনের পরীক্ষা স্থগিত
চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা কবে হবে, জানালেন শিক্ষামন্ত্রী
সর্বশেষ খবর
‘মহান সংসদ নামের মর্যাদাটুকু বাঁচাতে যথাযথ ব্যবস্থা নিতে হবে’
‘মহান সংসদ নামের মর্যাদাটুকু বাঁচাতে যথাযথ ব্যবস্থা নিতে হবে’
অবসরের পর বিতর্কে ওয়ার্নার, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায় স্বীকার
অবসরের পর বিতর্কে ওয়ার্নার, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায় স্বীকার
টানা বিক্ষোভের মুখে ইউক্রেনের সেনাপ্রধানকে সরালেন জেলেনস্কি
টানা বিক্ষোভের মুখে ইউক্রেনের সেনাপ্রধানকে সরালেন জেলেনস্কি
ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ, এদের আবার বট বহিনী আছে: তাহেরী
ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ, এদের আবার বট বহিনী আছে: তাহেরী
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান