ভিকারুননিসায় কমেছে জিপিএ-৫

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ অক্টোবর ২০২৫, ১৪:০৬আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ১৪:০৬

এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় ভিকারুননিসা নূর স্কুল অ্যান্ড কলেজে পাসের হার ৯৭ দশমিক ৫৬ শতাংশ। তবে জিপিএ ৫ কমেছে। এ বছর জিপিএ-৫ পেয়েছেন ৯৮৬ জন। গত বছর এই কলেজ থেকে ১ হাজার ৭৩৭ জন জিপিএ-৫ পান।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে ফল ঘোষণার পর ভিকারুননিসা কলেজ কর্তৃপক্ষ এ তথ্য জানায়।

তারা জানায়, বিজ্ঞান বিভাগে পাস করেছেন ১ হাজার ৮০৭ জন, ফেল করেছেন ৬০ জন। মানবিক বিভাগে ৩১১ জন পাস, ৯ জন ফেল করছেন। ব্যবসায় শিক্ষায় পাস করেছেন ৩১৬ জন, ফেল করেছেন ১১ জন।

বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছেন ৭৯৭ জন, মানবিকে ৮৪ জন এবং ব্যবসায় শিক্ষায় ১০৫ জন। তিন বিভাগ মোট ৯৮৬ জন জিপিএ-৫ পেয়েছেন।

এ বিষয়ে ভিকারুননিসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম সাংবাদিকদের বলেন, আমাদের মেয়েরা তাদের সেরাটা দিয়েছে। এবার প্রকৃত মেধার মূল্যায়ন হয়েছে। প্রশ্ন, খাতা দেখা থেকে শুরু করে সবকিছু একটা স্ট্যানার্ডে রাখা হয়েছে। অতীতে যেভাবে গড়ে সবাই ভালো করছিল, এবার সেটা হয়নি, মেধার মূল্যায়ন হয়েছে।

জানা গেছে, এবার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে পরীক্ষা দিয়েছেন ২ হাজার ৫১৪ জন, সব বিষয়ের পরীক্ষা দেন ২ হাজার ৪৯৫ জন।

এর আগে, গত বছর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থী ছিলেন ২ হাজার ৫৬৯ জন। এর মধ্যে পাস করেন ২ হাজার ৫৩৫ জন। পাসের হার ছিল ৯৯ দশমিক শূন্য ৬ শতাংশ।

/এসএনএস/আরকে/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
কেনিয়ায় বালিকা বিদ্যালয়ের হোস্টেলে আগুন, ১৬ ছাত্রীর মৃত্যু
শিক্ষার্থীর আত্মহত্যাহামলার শিকার ব্রাইট স্কুলের চেয়ারম্যান, ঢামেকে ভর্তি
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম