প্রাথমিকের শিক্ষকদের অবস্থান কর্মসূচি শুরু

ঢাবি প্রতিনিধি
০৮ নভেম্বর ২০২৫, ১১:২১আপডেট : ০৮ নভেম্বর ২০২৫, ১১:৫১

দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে আবার আন্দোলনে নেমেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। শনিবার (৮ নভেম্বর) সকাল ৯টা থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলে জানিয়েছে ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’।

অবস্থান কর্মসূচিতে রয়েছেন– বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির (কাসেম-শাহীন) সভাপতি প্রধান শিক্ষক মো. আবুল কাসেম; বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির (শাহিন-লিপি) সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মো. শামছুদ্দিন মাসুদ, অন্যতম সমন্বয়ক মোহাম্মদ আনোয়ার উল্যা এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রাথমিক শিক্ষকরা।

প্রথমিকের শিক্ষকদের অবস্থান কর্মসূচি চলছে

তারা জানান, পুলিশের উপ-পরিদর্শক, নার্স, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ সচিব, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তারা দশম গ্রেডে বেতন-ভাতা পান। সর্বোচ্চ ডিগ্রি নিয়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা দীর্ঘদিন লড়াই করেও ১১তম গ্রেড পাননি। তাই এখন দশম গ্রেড নির্ধারণসহ তিন দফা দাবি আদায়ে মাঠে নামছেন শিক্ষকরা।

শিক্ষকরা বলেন, কয়েক দফা আন্দোলনের পর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ১১তম গ্রেড বাস্তবায়নের আশ্বাস দেয়। সে অনুযায়ী গত ৭ আগস্ট অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠায়। অর্থ মন্ত্রণালয় তা বাস্তবায়ন না করে পাঠায় নব-গঠিত পে-কমিশনে। কিন্তু দুই মাস পার হলেও দাবি বাস্তবায়ন না হওয়ায় শিক্ষকরা পে-কমিশনের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে পে-কমিশন জানিয়ে দেয়, শিক্ষকদের গ্রেড পরিবর্তনের কাজ পে-কমিশনের এখতিয়ারভুক্ত নয়, এটা সার্ভিস কমিশনের কাজ। পে-কমিশনের অপারগতার পর শিক্ষকরা আবারও তাদের দাবি দশম গ্রেডে ফিরে যান এবং তা বাস্তবায়নে নতুন কর্মসূচি ঘোষণা করেন।

শিক্ষকদের তিন দফা দাবি হলো– সহকারী শিক্ষকদের দশম গ্রেড দেওয়া; ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড দেওয়া সংক্রান্ত সমস্যার সমাধান; শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা।

গত ১৭ অক্টোবর থেকে শিক্ষকদের আমরণ অনশন কর্মসূচি ছিল। কিন্তু শিক্ষকদের একটি অংশ হঠাৎ করে কর্মসূচি স্থগিত করেন। পরে শুক্রবার (৭ নভেম্বর) আবার অবস্থান কর্মসূচির ঘোষণা দেন শিক্ষকরা।

/আরকে/
সম্পর্কিত
জাতীয়করণকৃত ৬৯০ প্রভাষককে নবম গ্রেড দিতে হাইকোর্টের রায়
প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ‘সায়েন্স টয়’
নিয়োগপত্রের দাবিতে সচিবালয়ের সামনে ঘাস খেলেন শিক্ষকপ্রার্থীরা
সর্বশেষ খবর
গুমের শিকার সোহেলের ছেলে এসএসসিতে উত্তীর্ণ, শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
গুমের শিকার সোহেলের ছেলে এসএসসিতে উত্তীর্ণ, শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
ব্যাংক খাতে এস আলমের ফেরার পথ চিরতরে বন্ধ হলো
ব্যাংক খাতে এস আলমের ফেরার পথ চিরতরে বন্ধ হলো
রাজধানীতে বৃষ্টি, সড়কে জলাবদ্ধতা-যানজট
রাজধানীতে বৃষ্টি, সড়কে জলাবদ্ধতা-যানজট
অ্যামাজনের প্রতিষ্ঠাতা বেজোস এবার লিভারপুলের মালিকানায়?
অ্যামাজনের প্রতিষ্ঠাতা বেজোস এবার লিভারপুলের মালিকানায়?
সর্বাধিক পঠিত
গ্রেফতারের পর ভ্রাম্যমাণ আদালতে কী সাজা হলো সেই ‘ভাইরাল মিজানের’
গ্রেফতারের পর ভ্রাম্যমাণ আদালতে কী সাজা হলো সেই ‘ভাইরাল মিজানের’
প্রশাসনের শীর্ষ দুই পদে আসছে নতুন মুখ?
প্রশাসনের শীর্ষ দুই পদে আসছে নতুন মুখ?
‘ওসি কোথায়?’ প্রশ্নের পর থানাতেই সিআইডি ইন্সপেক্টরকে থাপ্পড়, কৃষকদল নেতা আটক
‘ওসি কোথায়?’ প্রশ্নের পর থানাতেই সিআইডি ইন্সপেক্টরকে থাপ্পড়, কৃষকদল নেতা আটক
‘খুব ভয়ে আছি, স্ত্রী-সন্তানকে টাকা পাঠাতে পারছি না’, বললেন বাফুফের বিদেশি কোচ
‘খুব ভয়ে আছি, স্ত্রী-সন্তানকে টাকা পাঠাতে পারছি না’, বললেন বাফুফের বিদেশি কোচ
১৯ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ, দায়িত্ব পেলেন সরকারি কর্মকর্তারা
১৯ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ, দায়িত্ব পেলেন সরকারি কর্মকর্তারা