নিয়োগপত্রের দাবিতে সচিবালয়ের সামনে ঘাস খেলেন শিক্ষকপ্রার্থীরা

আন্তর্জাতিক ডেস্ক 
০৮ আগস্ট ২০২৬, ২০:২২ আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ২০:২২

নিয়োগপত্র দেওয়ার দাবিতে সরকারের গড়িমসির প্রতিবাদে প্রতীকীভাবে ঘাস খেয়ে বিক্ষোভ করেছেন ভারতের কেরালার নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক (এলপিএসটি) পদে র‍্যাংকধারী প্রার্থীরা। শনিবার (৮ আগস্ট) কেরালা সচিবালয়ের বাইরে এ অভিনব প্রতিবাদ করেন তারা। ভারতের বার্তা সংস্থা এএনআই এ খবর জানিয়েছে। 

সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলনের ৩৪ দিন পার হওয়ার পর এই কর্মসূচি পালন করেন বিক্ষোভকারীরা। কেরালা পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) র‍্যাংক তালিকায় স্থান পাওয়ার পরও আনুষ্ঠানিক নিয়োগ না পেয়ে অনির্দিষ্টকালের অপেক্ষায় রয়েছেন বলে অভিযোগ তাদের।

এক বিক্ষোভকারী বলেন, সরকারের কাছ থেকে কোনও সাড়া না পেয়ে তারা গভীর হতাশায় রয়েছেন। বিভিন্ন ধরনের প্রতিবাদ কর্মসূচি পালন করেও কোনও ফল পাওয়া যাচ্ছে না।

তিনি বলেন, আমরা এলপিএসটি র‍্যাংকধারী। ৩৪ দিন ধরে আন্দোলন করছি। সরকারের কাছ থেকে কোনও সুখবর নেই। তারা দুই মাস সময় চেয়েছে। কেন দুই মাস সময় প্রয়োজন, তা আমি জানি না। আমরা বিভিন্ন ধরনের প্রতিবাদ করছি, কিন্তু সরকারের কোনও সাড়া নেই। সরকার আমাদের বিষয়ে কোনও পদক্ষেপ নিচ্ছে না এবং আমাদের এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে।

এই আন্দোলনের সঙ্গে কেরালা পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) স্টেট প্ল্যানিং বোর্ডের প্রধান পর্যায়ের পদে নিয়োগের জন্য অনুষ্ঠিত পরীক্ষার মূল্যায়নে কথিত অনিয়মের অভিযোগেরও সম্পর্ক রয়েছে।

এর আগে জুলাইয়ে কেরালা পুলিশ জানিয়েছিল, এ ঘটনায় একটি বিশেষ তদন্ত দল (এসআইটি) গঠন করা হবে। পুলিশের ইন্সপেক্টর জেনারেল এস আজিথা বেগমের নেতৃত্বে ওই তদন্ত দল কাজ করবে। কেরালা স্বরাষ্ট্র দফতর এক আদেশে তদন্তের দায়িত্ব ক্রাইম ব্রাঞ্চকে দেয়।

কেরালা পুলিশের আদেশে বলা হয়, কেরালা পাবলিক সার্ভিস কমিশনের সাম্প্রতিক পরীক্ষাগুলোতে অনিয়মের অভিযোগ নিয়ে বিস্তৃত তদন্তের নির্দেশ দিয়েছে সরকার। অভিযোগের গুরুত্ব এবং দ্রুত তদন্ত নিশ্চিত করার প্রয়োজনীয়তা বিবেচনায় এস আজিথা বেগমের নেতৃত্বে অবিলম্বে একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে।

/এএস/ 
সম্পর্কিত
ফের পেছালো ফিলিস্তিনের নির্বাচন, চূড়ান্ত সিদ্ধান্ত আব্বাসের
জেলেনস্কি যথেষ্ট করছেন না, ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট প্রয়োজন: ট্রাম্প
আদালতের নির্দেশে মুক্তি পেলেন দিপকেসহ সিজেপির ৩ নেতা
সর্বশেষ খবর
ফের পেছালো ফিলিস্তিনের নির্বাচন, চূড়ান্ত সিদ্ধান্ত আব্বাসের
ফের পেছালো ফিলিস্তিনের নির্বাচন, চূড়ান্ত সিদ্ধান্ত আব্বাসের
তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন জামায়াত আমির 
তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন জামায়াত আমির 
সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ শুরু, বন্ধ যাতায়াত
সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ শুরু, বন্ধ যাতায়াত
যুব উন্নয়ন অধিদফতর ঘেরাওয়ের ঘোষণা যুবশক্তির, সতর্ক অবস্থানে পুলিশ
যুব উন্নয়ন অধিদফতর ঘেরাওয়ের ঘোষণা যুবশক্তির, সতর্ক অবস্থানে পুলিশ
সর্বাধিক পঠিত
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
শাবানা আজমি থেকে নাসিরউদ্দিন শাহ, ককরোচ জনতা পার্টির আন্দোলনে আর কারা
শাবানা আজমি থেকে নাসিরউদ্দিন শাহ, ককরোচ জনতা পার্টির আন্দোলনে আর কারা
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?