এইচএসসির ফল পুনঃনিরীক্ষণ

ঢাকা বোর্ডে ফেল থেকে পাস ৩০৮, জিপিএ-৫ পেলেন ২০১ জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০২৫, ১৫:২৫আপডেট : ১৬ নভেম্বর ২০২৫, ১৫:২৫

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা চ্যালেঞ্জ বা উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। এতে ঢাকা শিক্ষা বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২০১ জন। এ ছাড়া ফেল থেকে পাস করেছেন ৩০৮ জন।

রবিবার (১৬ নভেম্বর) সকাল দশটায় এ ফল প্রকাশ করা হয়।

জানা গেছে, ঢাকা বোর্ডে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফলের জন্য আবেদন করেন ৮৯ হাজার ৬৭১ জন শিক্ষার্থী। এরমধ্যে ২ হাজার ৩৩১ জনের ফল এবং গ্রেড পরিবর্তন হয়েছে ২ হাজার ৩৭৩ জনের।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবার খাতা পুনর্নিরীক্ষণের জন্য রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছে। দেশের ১১টি শিক্ষাবোর্ডে মোট ২ লাখ ২৬ হাজার শিক্ষার্থী ৪ লাখ ২৮ হাজার খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন। এর মধ্যে সর্বাধিক আবেদন পড়েছে ঢাকা শিক্ষা বোর্ডে এবং সবচেয়ে কম বরিশাল বোর্ডে।

এ বছর সারাদেশের ৯ হাজার ১৯৭টি প্রতিষ্ঠান থেকে ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন, পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। ফেল করেছেন ৫ লাখ ৮ হাজার ৭০১ জন (৪১ দশমিক ১৭ শতাংশ)। ছাত্রীদের পাসের হার ৬২ দশমিক ৯৭ শতাংশ এবং ছাত্রদের ৫৪ দশমিক ৬০ শতাংশ।

/এসএমএ/এম/
সম্পর্কিত
প্রতারণার শিকার এইচএসসির সেই ৮ শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন আজ
যমজ দুই বোনের জিপিএ-৫: একজন হতে চান প্রকৌশলী, অন্যজন আইনজীবী
এইচএসসির ব্যবহারিক পরীক্ষা ও নম্বর পাঠানোর সময় বাড়লো
সর্বশেষ খবর
‘আমরা বাংলাদেশকে খুব ভালোবাসি’
‘আমরা বাংলাদেশকে খুব ভালোবাসি’
যুক্তরাজ্যের গ্লোবাল ট্যালেন্ট ভিসা পেলেন শিল্পী তারেক আমিন
যুক্তরাজ্যের গ্লোবাল ট্যালেন্ট ভিসা পেলেন শিল্পী তারেক আমিন
অপরাধী পাপ মুক্তকরণ টিকিট চালু করেছে জামায়াত: রাশেদ খাঁন
অপরাধী পাপ মুক্তকরণ টিকিট চালু করেছে জামায়াত: রাশেদ খাঁন
‘প্রধানমন্ত্রী এখনও এক-এগারোর নির্যাতনের স্মৃতিচিহ্ন বয়ে বেড়াচ্ছেন’ 
‘প্রধানমন্ত্রী এখনও এক-এগারোর নির্যাতনের স্মৃতিচিহ্ন বয়ে বেড়াচ্ছেন’ 
সর্বাধিক পঠিত
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা