অনশন অব্যাহত রাখার ঘোষণা ইবতেদায়ি শিক্ষকদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১০ জুন ২০২৬, ১৮:৫৪আপডেট : ১০ জুন ২০২৬, ১৯:৫৮

দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরণ অনশন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা।

বুধবার (১০ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে চলমান অনশন কর্মসূচিতে অংশ নিয়ে শিক্ষক নেতারা এ ঘোষণা দেন।

শিক্ষকরা অভিযোগ করেন, ২০২৫ সালের এমপিও নীতিমালার আওতায় গত বছরের জুলাইয়ে আবেদন করার প্রায় ১০ মাস পেরিয়ে গেলেও স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা এখনও এমপিওভুক্ত হয়নি। এছাড়া অনুমোদিত শূন্য পদে নিয়োগ পাওয়া শিক্ষক-কর্মচারীদের বেতন-অনুদানও ছাড় করা হয়নি।

তাদের দাবি, দেশের বিভিন্ন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসায় প্রায় ১ হাজার ৬৯০ জন শিক্ষক-শিক্ষিকা কর্মরত থাকলেও তারা দীর্ঘদিন ধরে সরকারি আর্থিক সুবিধার বাইরে রয়েছেন। এতে শিক্ষকরা চরম আর্থিক সংকটে পড়েছেন এবং শিক্ষার মানও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

শিক্ষক নেতারা আরও বলেন, ১৯৮৪ সালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এসব মাদ্রাসাকে স্বীকৃতি দিলেও এখন পর্যন্ত কোনও স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাকে এমপিওভুক্ত বা জাতীয়করণের আওতায় আনা হয়নি।

তাই দ্রুত এমপিওভুক্ত, বকেয়া বেতন-অনুদান ছাড় এবং দাবিগুলো বাস্তবায়নে তাদের অনশন কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তারা

/এসএনএস/এমএএল/এমওএফ/
সম্পর্কিত
প্রতি রাতে ছাত্রদের কক্ষে ডাকতেন, দুজনকে ধর্ষণের কথা স্বীকার করলেন মাদ্রাসাশিক্ষক
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের মামলায় শিক্ষকের স্বীকারোক্তি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ
মাদ্রাসাছাত্রের মৃত্যু: শিক্ষকের জামিনে ক্ষুদ্ধ বাবা
সর্বশেষ খবর
যেকোনও মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী 
যেকোনও মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী 
দেশে এখন নুসরাত-তনু হত্যার মতো ঘটনা নেই: রিজভী
দেশে এখন নুসরাত-তনু হত্যার মতো ঘটনা নেই: রিজভী
ভারতের আপত্তিতে বছরের পর বছর ব্রিকসের বাইরে পাকিস্তান
ভারতের আপত্তিতে বছরের পর বছর ব্রিকসের বাইরে পাকিস্তান
২০০ কোটি ক্লাবে ভারতের সবচেয়ে কম বাজেটের সিনেমা ‘হনুমান আংশ’
২০০ কোটি ক্লাবে ভারতের সবচেয়ে কম বাজেটের সিনেমা ‘হনুমান আংশ’
সর্বাধিক পঠিত
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
শরিয়াহর দোহাই দিয়ে বাবা-মায়ের অধিকার রক্ষার আইনের বিরোধিতা কেন, প্রশ্ন চিফ হুইপের
শরিয়াহর দোহাই দিয়ে বাবা-মায়ের অধিকার রক্ষার আইনের বিরোধিতা কেন, প্রশ্ন চিফ হুইপের
জ্যান্ত সাপকেও দিতে হলো অডিশন 
জ্যান্ত সাপকেও দিতে হলো অডিশন