প্রাথমিক শিক্ষকদের পাঠদান বহির্ভূত কাজের চাপ কমাতে সংসদে নোটিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২১ জুন ২০২৬, ২১:৩৩আপডেট : ২১ জুন ২০২৬, ২১:৩৩

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পাঠদান বহির্ভূত কাজের চাপ কমানোর দাবি জানিয়ে জাতীয় সংসদে বিশেষ অধিকার ক্ষুণ্ণের নোটিশ দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. কেরামত আলী। তবে নোটিশটি নির্দিষ্ট সাম্প্রতিক কোনও ঘটনার সঙ্গে সম্পর্কিত না থাকায় তা গ্রহণ করা হয়নি।

রবিবার (২১ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১১তম দিনে বিষয়টি সংসদে উত্থাপন করা হয়।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম জানান, চলতি অধিবেশনে এখন পর্যন্ত চারটি বিশেষ অধিকার ক্ষুণ্ণের নোটিশ পাওয়া গেছে। এর মধ্যে তিনটির বিষয়ে সিদ্ধান্ত ইতোমধ্যে সংসদকে জানানো হয়েছে, বাকি একটি বিষয়ে আজ সিদ্ধান্ত জানানো হয়।

নোটিশে সংসদ সদস্য সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকদের পাঠদানের পাশাপাশি প্রশাসনিক ও দাফতরিক কাজে অতিরিক্ত চাপের বিষয়টি তুলে ধরেন। তিনি বিদ্যালয়গুলোতে অফিস সহকারী ও সহায়ক কর্মচারী নিয়োগের বিষয় উল্লেখ করেন এবং পিয়ন নিয়োগের প্রয়োজনীয়তার কথাও বলেন।

নোটিশে আরও বলা হয়, প্রাথমিক শিক্ষা জাতির ভিত্তি হওয়ায় শিক্ষার গুণগত মান নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু শিক্ষকেরা প্রশাসনিক ও দাফতরিক কাজে ব্যস্ত থাকায় পাঠদানে যথাযথ সময় দিতে পারছেন না, ফলে শিক্ষার মান ব্যাহত হচ্ছে।

এ বিষয়ে সরকারের কোনও পরিকল্পনা আছে কিনা এবং থাকলে তা কবে বাস্তবায়ন করা হবে—সে বিষয়েও জানতে নোটিশটি দেওয়া হয়।

তবে স্পিকার বলেন, সংসদ সদস্য কার্যপ্রণালী বিধির ৭১(ক) অনুযায়ী বিষয়টি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে পারতেন। যেহেতু এটি সাম্প্রতিক কোনো নির্দিষ্ট ঘটনার সঙ্গে সম্পর্কিত নয়, তাই কার্যপ্রণালী বিধির ১৬৫(২) অনুযায়ী নোটিশটি বিশেষ অধিকার ক্ষুণ্ণের নোটিশ হিসেবে গ্রহণ করা সম্ভব হয়নি।

/এসএমএ/এম/
সম্পর্কিত
ছেলে নেই, মেয়েকে সম্পত্তি দান নিয়ে নতুন আইনে কী আছে
সংসদীয় কমিটিতে বিরোধী দলের অংশীদারত্ব কেমন হলো, জবাবদিহি কতটা হবে
সংসদে গালিগালাজ-অসংসদীয় ভাষা ব্যবহার করলে প্রতিকার কী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১৪ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৪ সেপ্টেম্বর, ২০২৬)
যে কলেজ থেকে তিন বছরে মেডিক্যালে চান্স পেয়েছেন ১৬১ শিক্ষার্থী
যে কলেজ থেকে তিন বছরে মেডিক্যালে চান্স পেয়েছেন ১৬১ শিক্ষার্থী
মুসলিম না হিন্দু বিতর্কের অবসান, ইসলামী রীতিতে দাফন করা হলো সেই ব্যক্তিকে
মুসলিম না হিন্দু বিতর্কের অবসান, ইসলামী রীতিতে দাফন করা হলো সেই ব্যক্তিকে
রাজধানীর স্কুল ভবনের ১১ তলা থেকে নিচে পড়ে শিক্ষার্থী আহত
রাজধানীর স্কুল ভবনের ১১ তলা থেকে নিচে পড়ে শিক্ষার্থী আহত
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
গাড়িতে রাত কাটানো মিঠুনের আজকের বাংলো যেন রাজপ্রাসাদ
গাড়িতে রাত কাটানো মিঠুনের আজকের বাংলো যেন রাজপ্রাসাদ