জিয়াউর রহমান ও খালেদা জিয়ার জীবনীসহ ৩ বই সংরক্ষণের নির্দেশ বাতিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৬ জুলাই ২০২৬, ২১:০৮আপডেট : ০৬ জুলাই ২০২৬, ২১:০৮

দেশের ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের লেখা একটি বইসহ মোট তিনটি বই সংরক্ষণের নির্দেশনা দিয়ে পরে তা বাতিল করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। 

ওই নির্দেশনা নিয়ে সমালোচনা শুরু হলে সোমবার (৬ জুন) সন্ধ্যায় গত ৩ জুনের অফিস আদেশটি বাতিল করা হয়। 

এর আগে গত ৩ জুন জারি করা মন্ত্রণালয়ের এক অফিস আদেশে সব প্রাথমিক বিদ্যালয়ে ‘সবার আগে বাংলাদেশ’ এবং ‘প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী’ এবং ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’শীর্ষক তিনটি বইয়ের সমন্বয়ে এক সেট বই সংরক্ষণে অফিস আদেশ জারি করা হয়েছিল। 

অফিস আদেশে বলা হয়, দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘পেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী’, ‘বেগম খালেদা জিয়া: জীবন সংগ্রাম’ এবং ‘সবার আগে বাংলাদেশ’ শীর্ষক বই তিনটির সমন্বয়ে এক সেট বই সংরক্ষণের জন্য গত ৩ জুনের পত্রটি বাতিল করা হলো।  

অফিস আদেশে বই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংরক্ষণের ব্যবস্থা নিতে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছিল। 

/এসএমএ/এসটি/ 
সম্পর্কিত
প্রধানমন্ত্রীকে সভাপতি করে পার্বত্য চট্টগ্রামবিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন
নতুন ৪ সদস্যকে সঙ্গে নিয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে
ফেনীতে নিহত যুবদল নেতার পরিবারকে নতুন বাড়ি উপহার দেবেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
কেবল প্রেম-রোমান্সনির্ভর নাটক-সিনেমা বন্ধ চেয়ে হাইকোর্টে রিট
কেবল প্রেম-রোমান্সনির্ভর নাটক-সিনেমা বন্ধ চেয়ে হাইকোর্টে রিট
ভারতের অধিনায়কের সঙ্গে হাত মেলাননি নিগার, বিসিবি যা বলছে
ভারতের অধিনায়কের সঙ্গে হাত মেলাননি নিগার, বিসিবি যা বলছে
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
আজ ইতিবাচক চিন্তা দিবসে বদলান ভাবনার ধরন
আজ ইতিবাচক চিন্তা দিবসে বদলান ভাবনার ধরন
সর্বাধিক পঠিত
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
রাজীবের মায়ের স্বপ্ন পূরণ
রাজীবের মায়ের স্বপ্ন পূরণ