মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে মোট আয়ের ওপর লভ্যাংশ, কোটি টাকার অনিয়মের অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫৭আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫৭

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (সাবেক পিজি হাসপাতাল) পরীক্ষা-নিরীক্ষা থেকে অর্জিত লভ্যাংশের বদলে মোট আয়ের ওপর অর্থ ভাগ-বাটোয়ারার মাধ্যমে কোটি কোটি টাকার অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম লঙ্ঘন করে নেওয়া এই অর্থ আদায় এবং সার্বিক অডিট আপত্তি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করেছে সংসদীয় স্থায়ী কমিটি। 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির (পাবলিক অ্যাকাউন্টস কমিটি) প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান কমিটির সভাপতি ও বিরোধীদলীয় উপনেতা ড. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। গঠিত সাব-কমিটিকে সরেজমিনে অনিয়ম তদন্ত করে এক সপ্তাহের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। 

ড. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের সাংবাদিদের বলেন,  “পাবলিক অ্যাকাউন্টস কমিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সাংবিধানিকভাবে এক নম্বর কমিটি হিসেবে স্বীকৃত। কমিটির মূল কাজ হলো সরকারের বর্তমান ও অতীতের সব ব্যয় পর্যালোচনা করা এবং অডিট আপত্তির বিষয়ে আলোচনা করে ব্যবস্থা নেওয়া। আজকের বৈঠকটি পরিচিতিমূলক হলেও কার্যকর ফলাফলের জন্য বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বিষয়ে আটটি অডিট আপত্তি নিয়ে আলোচনা করা হয়েছে। কিছু আপত্তি নিষ্পত্তি হলেও বাকিগুলো তদন্তের সিদ্ধান্ত হয়েছে।” 

একটি প্রধান অনিয়মের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, “মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা-নিরীক্ষার ক্ষেত্রে সরকারের নিয়ম হলো, লভ্যাংশের ৩০ শতাংশ বিশেষজ্ঞরা পাবেন। কিন্তু তা না করে তারা মোট আয়ের ওপর ৩০ শতাংশ অর্থ তুলে নিয়েছেন। উদাহরণস্বরূপ, ১০০ টাকা আয় এবং ৯০ টাকা ব্যয় হলে অবশিষ্ট ১০ টাকার ওপর লভ্যাংশ হিসাব করার কথা থাকলেও পুরো ১০০ টাকার ওপর লভ্যাংশ নেওয়া হয়েছে। এর মাধ্যমে কোটি কোটি টাকা বাড়তি তুলে নেওয়া হয়েছে, যা স্পষ্ট আইন লঙ্ঘন। এই টাকা যেকোনও মূল্যে আদায় করার নির্দেশনা দেওয়া হয়েছে এবং প্রতি মাসে এর অগ্রগতির প্রতিবেদন কমিটিতে জমা দিতে বলা হয়েছে।” 

তিনি আরও জানান, বহু পুরোনো অডিট নিয়ে কাজ না করে নিকট অতীতের, অর্থাৎ ২০২৪-২৫ সালের অডিটগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে, যাতে বর্তমানে দায়িত্বে থাকা ব্যক্তিদের ওপর জবাবদিহি নিশ্চিত করা যায়। বর্তমান অন্তর্বর্তী সরকার বা অন্যান্য সরকারের আমলের অডিট আপত্তিগুলো পর্যায়ক্রমে সামনে আনা হবে। বড় ধরনের দুর্নীতি যেসব জায়গায় হয়েছে, সেগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে তালিকাভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। 

জবাবদিহি নিশ্চিত করতে এই কমিটির প্রতিটি বৈঠকের সিদ্ধান্ত প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে গণমাধ্যমকে জানানো হবে বলেও জানান তিনি। 

/এসএমএ/এসটি/ 
সম্পর্কিত
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০২, মামলা ৭১
বায়ুদূষণে বিশ্বজুড়ে ষষ্ঠ স্থানে ঢাকা, শীর্ষে কুচিং
সর্বশেষ খবর
গাজীপুরে কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠানের ৬২৭ কর্মী ছাঁটাই
গাজীপুরে কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠানের ৬২৭ কর্মী ছাঁটাই
ইতালিতে বাঁধনের ওপর হামলার প্রতিবাদ সংসদে
ইতালিতে বাঁধনের ওপর হামলার প্রতিবাদ সংসদে
মহিলা ও শিশু বিষয়কমন্ত্রীর সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
মহিলা ও শিশু বিষয়কমন্ত্রীর সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শেখ হাসিনা কখনোই দেশে ফিরতে পারবেন না: সারজিস আলম
শেখ হাসিনা কখনোই দেশে ফিরতে পারবেন না: সারজিস আলম
সর্বাধিক পঠিত
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ