এইচএসসির ফল প্রকাশ, গড় পাসের হার ৫২.১২ শতাংশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০২৬, ১১:০৪ আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ১১:৪৭

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা ফলাফল প্রকাশ হয়েছে। এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের গড় পাসের হার ৫২ দশমিক ১২। যা গতবছর ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। সেই হিসাবে পাসের গতবছরের তুলনায় কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ।

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফল উদ্বোধনের সঙ্গে সঙ্গে ফলাফল নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ও অনলাইনে একযোগে প্রকাশিত হচ্ছে।

পরীক্ষায় এবছর জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। গত বছর যেখানে জিপিএ-৫ পেয়েছিলেন ৬৯ হাজার ৯৭ জন পরীক্ষার্থী। সেই হিসাবে এবছর জিপিএ-৫ কমেছে ২৯ হাজার ১৩ জন।

চলতি বছর সারাদেশে এইচএসসি-আলিম-এইচএসসি (বিএম-বিএমটি) বা এইচএসসি (ভোকেশনাল) বা ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় ১১টি বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। তার মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন শিক্ষার্থী।

২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২ জুলাই। ৮ আগস্ট পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি বোর্ডের পরীক্ষা শেষ করতে আরও সময় লাগে। মোট কেন্দ্রের সংখ্যা ছিল ২ হাজার ৬৯৭টি এবং পরীক্ষায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৯ হাজার ৪৩৯টি।

এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই শুরু হয়েছিল এবং ৮ আগস্ট শেষ হয়েছে। ব্যবহারিক পরীক্ষা ১৫ আগস্টের মধ্যে শেষ হয়। 

/ইউএস/
সম্পর্কিত
এইচএসসির ফল জানা যাচ্ছে যেভাবে
এইচএসসি পরীক্ষা কোথাও সবাই পাস, কোথাও একজনও নয়
লক্ষ্মীপুরে পাসের হার ৪১ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৮১ জন
সর্বশেষ খবর
পুলিশ পরিচয়ে বাস থামিয়ে ১৫০ ভরি স্বর্ণ ডাকাতি, স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার
পুলিশ পরিচয়ে বাস থামিয়ে ১৫০ ভরি স্বর্ণ ডাকাতি, স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার
ধানের ক্ষেতে মিথেন নিঃসরণ কমাতে বৈশ্বিক উদ্যোগে বাংলাদেশ: সম্ভাবনার নতুন দিগন্ত
ধানের ক্ষেতে মিথেন নিঃসরণ কমাতে বৈশ্বিক উদ্যোগে বাংলাদেশ: সম্ভাবনার নতুন দিগন্ত
সকালে উঠেই হাত-পা অবশ, কথা জড়িয়ে যাচ্ছে? ওয়াক-আপ স্ট্রোক নয়তো
সকালে উঠেই হাত-পা অবশ, কথা জড়িয়ে যাচ্ছে? ওয়াক-আপ স্ট্রোক নয়তো
এইচএসসির ফল জানা যাচ্ছে যেভাবে
এইচএসসির ফল জানা যাচ্ছে যেভাবে
সর্বাধিক পঠিত
শততম ছবিতে চমক, শেষ ছবিতে বিদায়: আলমগীর-শাবানা জুটির গল্প
শততম ছবিতে চমক, শেষ ছবিতে বিদায়: আলমগীর-শাবানা জুটির গল্প
প্রাপ্তবয়স্কদের নিয়ে ভিন্ন বার্তা প্রভার
প্রাপ্তবয়স্কদের নিয়ে ভিন্ন বার্তা প্রভার
রেলপথে যুক্ত হচ্ছে দুই মহাসাগরীয় করিডর
রেলপথে যুক্ত হচ্ছে দুই মহাসাগরীয় করিডর
প্রথম দিনে বাজারে ঢুকেছে হাজার টন ইলিশ, দাম কত?
প্রথম দিনে বাজারে ঢুকেছে হাজার টন ইলিশ, দাম কত?
‘ভিড় ঠেলে গিয়ে দেখি পথে পড়ে আছে আরিয়ানের নিথর দেহ’ 
‘ভিড় ঠেলে গিয়ে দেখি পথে পড়ে আছে আরিয়ানের নিথর দেহ’