ধানমন্ডি থানায় জিডি করলেন শাওন

মাহমুদ মানজুর
২৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৩০আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:১৭

মেহের আফরোজ শাওন/ ছবি: সাজ্জাদ হোসেন ধানমন্ডি থানায় জিডি (সাধারণ ডায়রি) করলেন নির্মাতা-অভিনেত্রী মেহের আফরোজ শাওন। জিডি নং- ১১৮৪। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা নাগাদ বান্টি মীর নামের এক ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ জানান তিনি।

এ প্রসঙ্গে শাওন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত দুই-তিন দিন ধরে বান্টি মীর নামের এক ব্যক্তি আমার ও আমার মায়ের সম্পর্কে অশালীন বক্তব্য প্রচার করে যাচ্ছেন। এমনকি ফেসবুক ভিডিও লাইভের মাধ্যমেও তিনি মিথ্যে গল্প ছড়াচ্ছেন আমার বিরুদ্ধে। এমনকি আমাকে প্রাণনাশেরও হুমকি দিয়েছেন। এগুলো আমার জন্য বিব্রতকর এবং আতঙ্কের বিষয়।’
বাংলা ট্রিবিউনকে শাওন আরও জানান, বান্টি মীর নামের কারও সঙ্গে তার কখনও কোনও পরিচয় ছিল না। তিনি এই ব্যক্তি সম্পর্কে জানেনও না। ভিডিও লাইভের মাধ্যমে যেসব কথা তিনি শাওনের বিরুদ্ধে প্রচার করে আসছেন সেসবের কোনও সত্যতা নেই বলে দাবি শাওনের।
এদিকে বান্টি মীরের সঙ্গে ফেসবুকে এই বিষয়ে যোগাযোগ করলেও তার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
খোঁজ নিয়ে জানা গেছে, বান্টি মীর আমেরিকা প্রবাসী। মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ ইস্যুকে কেন্দ্র করে শাওনের বিরুদ্ধে গত কয়েকদিন ধরে ফেসবুকে আক্রমণাত্মক বক্তব্য ছড়াচ্ছেন তিনি। এসব এখন ফেসবুক ভাইরাল।
অভিযুক্ত বান্টি মীরের সাম্প্রতিক দুটি পোস্ট /এমএম/জেএইচ/

সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প