কেন এমন শাস্তি দিচ্ছেন সাফা!

বিনোদন রিপোর্ট
০৪ মার্চ ২০১৭, ১৬:৪৯আপডেট : ০৪ মার্চ ২০১৭, ১৭:৫৩

সাফা ও আনন্দ দাঁড়িয়ে আছেন সাফা কবির। চোখমুখে বিজয়ীর ছাপ! তার পাশে নিজেই নিজেকে শাস্তি দিচ্ছেন আনন্দ খালেদ! তবে বাস্তবে নয়, তাদের ছবির কারণ- নাটক। নাটকে তিনি প্রভাবশালী কমিশনারের মেয়ে। রবিবার (আগামীকাল) থেকে শুরু হচ্ছে মেগা সিরিয়াল ‘চুইংগাম’। একটি মহল্লার নানাবিধ দৈনন্দিন ঘটনা নিয়েই এ নাটকটি। তারই একটি দৃশ্যে এ দুই অভিনয়শিল্পী পাওয়া গেল এমনভাবে।

জাকারিয়া সৌখিনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সাজ্জাদ সুমন। এতে অভিনয় করেছেন মিশু সাব্বির, তৌসিফ মাহবুব, সাফা কবির, শবনম ফারিয়া, শম্পা রেজা, ফারুক আহমেদ, আরফান আহমেদ, কচি খন্দকার, তাসনুভা এলভিন, একে আজাদ, মনিরা মিঠু, সাবেরী আলম, মিলন ভট্ট, আনন্দ খালেদ, সৌমিক আহমেদ, সানজিদা লতা প্রমুখ।
নাটকের গল্পে দেখা যাবে, মহল্লার তরুণরা মিলে একটি ক্রিকেট ক্লাব গঠন করে। তাদের স্বপ্ন, এই ক্লাব থেকে একদিন মাশরাফি, সাকিব, তামিমের মতো খেলোয়াড় বের হবে। জাতীয় দলে খেলবে। কিন্তু যখন তারা নকল কোচের খপ্পরে পড়ে ডিম থেরাপি আর মলম থেরাপি শেখে। তখন স্বপ্ন ভেঙে যায়।
অন্যদিকে মহল্লার কমিশনার সাহেব আরেক আজব মানুষ। নাম তার উম্মত আলী। কিন্তু মানুষ ডাকে, উম্মাদ আলী। কমিশনারের মেয়ে রাজকন্যা ভালোবাসে ক্রিকেটার রনিকে। কিন্তু রাজকন্যা তার সাথে দেখা করতে পারে না বাবার তৈরি অদৃশ্য শেকলের কারণে। তাদের নিয়ে ঘটে নানা ঘটনা।
ধারাবাহিকটি প্রতি সপ্তাহের শুক্র, রবি, সোম এবং মঙ্গলবার প্রচার হবে। দেখা যাবে রাত ৯টা ৩৫ মিনিটে, চ্যানেল আইয়ের পর্দায়। মহল্লার ক্রিকেট দল

/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প