রাতভর ছাদ বারান্দায় খেয়াল উৎসব

বিনোদন রিপোর্ট
৩১ জানুয়ারি ২০১৮, ১৪:২৭আপডেট : ৩১ জানুয়ারি ২০১৮, ১৪:৩৪

বাংলা খেয়াল উৎসব- ২০১৮ এর আয়োজক-শিল্পীদের একাংশ আজ (৩১ জানুয়ারি) রাতভর চ্যানেল আইয়ের ছাদ বারান্দায় অনুষ্ঠিত হবে ‘বাংলা খেয়াল উৎসব’। চলবে পরদিন (১ ফেব্রুয়ারি) সকাল ৯টা পর্যন্ত।
আর ভিন্ন আয়োজনের এই সংগীত উৎসবে অংশ নেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগসহ দেশের ৩৪টি প্রতিষ্ঠান এবং ১৫০ জন শিল্পী। এবারের উৎসবের বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে প্রায় ২শত নবীন শিল্পীর অংশগ্রহণ।
এমনটাই জানালেন উৎসব আয়োজক প্রতিষ্ঠান চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ এবং সংগীতজ্ঞ ও সংস্কৃতি কেন্দ্রের চেয়ারম্যান আজাদ রহমান।
আয়োজনটি প্রসঙ্গে শাইখ সিরাজ বলেন, ‘খেয়াল ও উচ্চাঙ্গ সংগীত সম্পর্কে মানুষের জানা কম। তবে চ্যানেল আই ও বেঙ্গলের সুবাদে মানুষ এখন উচ্চাঙ্গ সংগীত বুঝতে শুরু করেছে। এ উৎসবটিও দেশের সংগীতের প্রসারে একটি ভূমিকা রাখবে বলে মনে করি আমরা।’

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প