খুরশীদ আলম: প্লেব্যাকে ৫০ বছর

বিনোদন রিপোর্ট
৩০ আগস্ট ২০১৯, ০০:০৬আপডেট : ৩০ আগস্ট ২০১৯, ০০:০৬

মোহাম্মদ খুরশীদ আলম শুরুটা ষাটের দশকে, এরপর অবিরাম গান গেয়েছেন মোহাম্মদ খুরশীদ আলম। সংগীতে দীর্ঘ পাঁচ দশক পার করলেন নন্দিত এই গায়ক।
এ গুণী শিল্পীর প্লেব্যাকে ৫০ বছর পূর্তি হয়েছে এই আগস্টে। তাকে নিয়ে চ্যানেল আইয়ের ‘সাময়িকী’ অনুষ্ঠানে একটি বিশেষ পর্ব নির্মাণ হয়েছে।
এতে দীর্ঘ এ সংগীত সফর নিয়ে কথা বলেছেন খুরশীদ আলম। জানিয়েছেন তার কিছু অজানা তথ্যও!
এর গ্রন্থনা ও উপস্থাপনা করেছেন সাংবাদিক আবদুর রহমান।
এটি চ্যানেল আইতে প্রচার হবে আজ (৩০ আগস্ট) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে।
ষাটের দশক থেকেই চলচ্চিত্রে কাজ করছেন মোহাম্মদ খুরশীদ আলম। এই গুণী শিল্পীর জন্ম ১৯৪৬ সালে জয়পুরহাটে। মাত্র তিন বছর বয়সেই পরিবারের সঙ্গে চলে আসেন ঢাকায়। বেড়ে উঠা ঢাকাতেই। চাচার কাছে গান শুনা এবং তার শৈশব স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে গান গাওয়া থেকেই আজকের কিংবদন্তি এই সংগীতশিল্পী।
চলচ্চিত্রে খুরশীদ আলমের প্রথম আত্মপ্রকাশ হয় ১৯৬৯ সালের ১ আগস্ট বাবুল চৌধুরী পরিচালিত ‘আগন্তুক’ চলচ্চিত্রে ‘বন্দী পাখির মতো’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়ে। খুরশীদ আলম এ পর্যন্ত কণ্ঠ দিয়েছেন প্রায় পাঁচশ’র বেশি গানে। তার বেশিরভাগ গানই চলচ্চিত্র কেন্দ্রিক।

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
রাত ১০টার পর কী করেন প্রভা, জানালেন নিজেই
রাত ১০টার পর কী করেন প্রভা, জানালেন নিজেই
বক্স অফিসের পর এবার ওটিটিতেও ধাক্কা খেল ‘টক্সিক’
বক্স অফিসের পর এবার ওটিটিতেও ধাক্কা খেল ‘টক্সিক’
‘নারীদের অপমান নয়’, কড়া বার্তা বিজয়ের
‘নারীদের অপমান নয়’, কড়া বার্তা বিজয়ের
ইতালিতে বাঁধনের ওপর হামলায় জড়িত ৫ জন শনাক্ত: বাংলাফ্যাক্ট
ইতালিতে বাঁধনের ওপর হামলায় জড়িত ৫ জন শনাক্ত: বাংলাফ্যাক্ট
দিল্লিতে মণিপুরি সংগীতশিল্পীকে পিটিয়ে হত্যার বিষয়ে যা বললেন তার স্ত্রী
দিল্লিতে মণিপুরি সংগীতশিল্পীকে পিটিয়ে হত্যার বিষয়ে যা বললেন তার স্ত্রী