স্বাধীনতার দিনে ছয় শিল্পীর ‌‘বাংলাদেশ’ (ভিডিও)

বিনোদন রিপোর্ট
২৬ মার্চ ২০২০, ১৭:৩৯আপডেট : ২৭ মার্চ ২০২০, ১৩:০০

জয় শাহরিয়ার, রন্টি দাশ, বর্ণ চক্রবর্তী, অবন্তি সিঁথি, কেতন শেখ ও টুম্পা খান (বাম থেকে ডানে) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজব রেকর্ডসের ব্যানারে প্রকাশিত হয়েছে ছয় শিল্পীর গান ‘বাংলাদেশ’।
কেতন শেখের কথা ও সুরে এর সংগীতায়োজন করেছেন জয় শাহরিয়ার। এতে কণ্ঠ দিয়েছেন জয় শাহরিয়ার, রন্টি দাশ, বর্ণ চক্রবর্তী, অবন্তি সিঁথি, টুম্পা খান ও কেতন শেখ।

ইতোমধ্যে আজব রেকর্ডসের ইউটিউব চ্যানেলে গানটির ভিডিও উন্মুক্ত করা হয়েছে। যা নির্মাণ করেছে আজব কারখানা। পরিচালনা করেছেন বর্ণ চক্রবর্তী। এছাড়া গানটির অডিও শোনা যাবে দেশের চারটি মোবাইল মিউজিক প্ল্যাটফর্মে।
এ প্রসঙ্গে কেতন শেখ বলেন, ‌‘‘দেশের গান গাইতে গেলে আমরা সব কালজয়ী গান গেয়ে থাকি। আমাদের প্রজন্মের তৈরি দেশের গান খুব কম আছে। সেই জায়গা থেকে মনে হয়েছে আমাদেরও নতুন গান তৈরি করা উচিত। এভাবেই ‘বাংলাদেশ’ তৈরি।’’

সংগীতায়োজক ও শিল্পী জয় শাহরিয়ার বলেন, ‘‘দারুণ কঠিন একটা সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। সবাইকে বাসায় থাকার অনুরোধ জানাই আর এ সময়টাতে সবার সঙ্গী হোক ভালো গান, চলচ্চিত্র ও বই। তার অংশ হোক আমাদের এই দেশের গান ‘বাংলাদেশ’। আমাদের নতুন গানের মাধ্যমে মহান স্বাধীনতা দিবসে সকল মুক্তিযোদ্ধার প্রতি ভালোবাসা আর শ্রদ্ধাঞ্জলি জানাতে চাই।’’
বাংলাদেশ:

/এমএম/এম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান