সাধনার ‘বাক্সবন্দি বৈশাখ’

বিনোদন রিপোর্ট
১৪ এপ্রিল ২০২০, ০০:০১আপডেট : ১৪ এপ্রিল ২০২০, ১৮:০৮

নূর, লুবনা ও আনুশেহ ঘরে বসে শিল্পীদের শিল্পচর্চার মাধ্যম হিসেবে একটি অনলাইন প্লাটফর্মের উদ্যোগ নিয়েছে নৃত্য সংগঠন সাধনা। কোভিড-১৯ মহামারির এই সংকটকালীন মুহূর্তে শিল্পী, সাংস্কৃতিক কর্মী ও শিল্প অঙ্গনের সঙ্গে জড়িত মানুষদের সহযোগিতার প্রয়োজন আছে বলে মনে করে তারা।
এর প্রথম প্রচেষ্টা হিসেবে পহেলা বৈশাখে (১৪ এপ্রিল) সাধনা ‘বাক্সবন্দি বৈশাখ’ নামের এক অনলাইন ইভেন্টের আয়োজন করেছে। এতে আরও অনেকের মতো অংশ নেবেন সাবেক সংস্কৃতিমন্ত্রী, সাংসদ ও অভিনেতা আসাদুজ্জামান নূর। থাকছেন সংগীতশিল্পী আনুশেহ আনাদিল।
এটি আজ সকাল ১০টা থেকে সাধনার অফিসিয়াল ফেসবুক পেজ ও ইভেন্ট পেজে প্রচারিত হবে। আয়োজনটির পরিকল্পনা করেছেন লুবনা মারিয়াম।

এই প্রযোজনায় থাকছে আবৃত্তি, নৃত্য, সংগীত ও পৃথিবীর বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে বক্তব্য। আরও অংশ নেবেন লেখক ও অভিনয়শিল্পী নাজনীন চুমকি, সংগীতশিল্পী আনুশেহ আনাদিল, সেঠ পান্ডুরাঙ্গা, আরাশ, রাহা ও সৈয়দ রাশেদ ইমাম তন্ময়।

‘বাক্সবন্দি বৈশাখ’ ইভেন্টের নৃত্য পরিকল্পনা ও পরিচালনায় আছেন লুবনা মারিয়াম, অমিত চৌধুরী, সুইটি দাশ চৌধুরী, জুয়েইরিয়াহ মৌলি, অর্থী আহমেদ, হাসান ইশতিয়াক ইমরান, আরিফুল ইসলাম অর্ণব, আনন্দিতা খান, তাসকিন আনহা, সিন্থিয়া ইয়াসমীন, শাম্মী আখতার, পার্সা ইভানা, আবু নাঈম, অলোকা দাশ প্রান্তি, অভিরূপ ও অনিকা। সংগীত পরিবেশনায় নির্ঝর চৌধুরী, তানজিনা তমা, শিমু দে ও আশিকুর রহমান। আবৃত্তি পরিবেশন করবেন সাইমুল ইসলাম পুলক ও রেহানা হক পলি। পুরো আয়োজনটির ভিডিওগ্রাফিতে তাসকিন আনহা।

/এম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প