দুই বাংলার তারকাদের নিয়ে এক গান! (ভিডিও)

বিনোদন রিপোর্ট
২৮ এপ্রিল ২০২০, ১৩:৫০আপডেট : ২৮ এপ্রিল ২০২০, ১৬:১৫

দুই বাংলার তারকাদের নিয়ে এক গান! (ভিডিও) একসঙ্গে একই গানে কণ্ঠ দিলেন ভারত-বাংলাদেশের অন্যতম চার জনপ্রিয় কণ্ঠশিল্পী। তারা হলেন ভারতের কুমার শানু ও অভিজিৎ এবং বাংলাদেশের আসিফ ও ইমরান।

এই চার তারকার পাশাপাশি দুই বাংলার অভিনয় শিল্পীরাও গানটির ভিডিওতে অংশ নেন। চলমান করোনা ক্রান্তিকালে ভক্ত-শ্রোতাদের গানে গানে কিছু বার্তা দেওয়ার আশায় তাদের এই সম্মিলন। বিশেষ এই গানটির নাম ‘বাংলা হাসবে বিশ্ব হাসবে’। কলকাতার শ্রী প্রীতমের কথা-সুরে গানটির মিউজিক প্রোগ্রামিং করেছেন ঢাকার এমএমপি রনি।
২৭ এপ্রিল সন্ধ্যায় কলকাতার গ্রিবস মিউজিক বাংলার ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ হয়েছে। চার কণ্ঠশিল্পীসহ গানটির ভিডিওতে দেখা যাওয়া তারকারা হলেন বাপ্পি লাহিড়ী, পূর্ণিমা শ্রেষ্ঠা, ঋতুপর্ণা সেনগুপ্ত, অঙ্কুশ, শ্রাবন্তী, শ্যাম বরণ ব্যানার্জি, সোহম, ওম, চঞ্চল চৌধুরী, বাপ্পি চৌধুরী, দেবাশীষ, লক্ষ্মীরতন শুক্লা, আনিসুর রহমান মিলন, ইমন, পার্থ সারথি, আবু হেনা রনি, জেমি ইয়াসমিন ও শাদাব হাশমি।
এই গান ও ভিডিওতে অংশ নেওয়া শিল্পীদের প্রত্যেকেই নিজ নিজ ঘরে থেকে কাজটি করেছেন। বাংলাদেশ থেকে গানটির মিউজিক সমন্বয় করেছেন কণ্ঠশিল্পী ইমরান আর কলকাতা থেকে শ্রী প্রীতম।
ইমরান বলেন, ‘করোনাভাইরাসের কারণে সারা পৃথিবী এখন বিপদে আছে। প্রিয় দুই বাংলা কঠিন সময় পার করছে। এই সময়টায় মানুষকে উজ্জীবিত রাখতে এবং সচেতন করতে তৈরি বিশেষ এই গানটির অংশ হতে পেরে আমার ভালো লাগছে। দুই বাংলার অনেক তারকা শিল্পী এতে অংশ নিয়েছেন। আশা করি ঘরবন্দি সময়টায় সবাই কাজটি পছন্দ করবেন।’

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
এ আর রাহমানের নজরে শুভ-নন্দিতার ‘সাওয়ারিয়া’
এ আর রাহমানের নজরে শুভ-নন্দিতার ‘সাওয়ারিয়া’
ভারতীয় সিনেমা থেকে মুখ ফিরিয়েছে তরুণ প্রজন্ম?
ভারতীয় সিনেমা থেকে মুখ ফিরিয়েছে তরুণ প্রজন্ম?
গৌরীকে বিয়ের জন্য হিন্দু নাম নিয়েছিলেন শাহরুখ, নিকাহে ‘আয়েশা’ হয়েছিলেন গৌরী
গৌরীকে বিয়ের জন্য হিন্দু নাম নিয়েছিলেন শাহরুখ, নিকাহে ‘আয়েশা’ হয়েছিলেন গৌরী
অস্কারজয়ী অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকার আর নেই
অস্কারজয়ী অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকার আর নেই
নোলানের দ্য ওডিসিতে ব্রিটিশ-ভারতীয়, কে এই হিমেশ প্যাটেল
নোলানের দ্য ওডিসিতে ব্রিটিশ-ভারতীয়, কে এই হিমেশ প্যাটেল