সিনেমার পর আসিফ-সাদাতের গানচিত্র (ভিডিও)

বিনোদন রিপোর্ট
২২ মে ২০২০, ২৩:০৬আপডেট : ২৩ মে ২০২০, ১৩:৪৭

সাদাত হোসাইন ও আসিফ আকবর কণ্ঠশিল্পী আসিফ আকবর আর সাহিত্যিক সাদাত হোসাইন মিলে গেল বছর নির্মাণ করেছেন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘গহীনের গান’। যার মধ্যদিয়ে গায়ক হলেন নায়ক, আর লেখক হলেন নির্মাতা!

এটা গত ডিসেম্বরের ঘটনা। মাঝে দুজনেই ব্যস্ত ছিলেন নিজ নিজ ভূমিকায়। পাঁচ মাসের ব্যবধানে আবারও একসঙ্গে ফিরছেন দুজনে। এবার আর সিনেমা নয়। ফেরা হলো মিউজিক ভিডিও নিয়ে। নাম ‘পিরিত কইরা কান্দি আমি’।
ফোক ঘরানার গল্পনির্ভর কাজ এটি। জানালেন সাদাত হোসাইন। ঈদ উপহার হিসেবে এটি আজই (২২ মে) প্রকাশ করলো ধ্রুব মিউজিক স্টেশন। যেটি দেখলে মনে হবে, এটি শুধু গান নয়; বরং বয়ে যাওয়া বিরহী এক নদীর গল্প। কারণ, গানটির কথার রেশ ধরে নির্মাতা এটিকে টেনেছেন আবেগের সুতো ধরে।
‘সম্পর্কগুলো অদ্ভুত , জীবন এখানে অনিশ্চিত। সেই অনিশ্চিত জীবনে, জীবনের অর্থ কখনও কখনও অধরাই থেকে যায়। এখানে গান হয়ে ওঠে গল্প, আর গল্প হয়ে ওঠে গান।’ এমনই এক বক্তব্য টেনে শেষ হলো ভিডিওটি।
ওমর ফারুকের কথায় গানটির সুর করেছেন প্রিন্স রুবেল। সংগীতায়োজনে ছিলেন তরিক আল ইসলাম।
কাজটি প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ‘এটি একটি ঘোরলাগা গান। সেই সাথে সাদাতের গল্প ও নির্মাণ নতুন মাত্রা যোগ করেছে। আশা করছি গানটি যুগ যুগ বেঁচে থাকবে।’
সাদাত হোসাইনের বক্তব্য পাওয়া যায়নি। ভিডিওর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মাঈন হাসান ও অনামিকা। উপস্থিতি রয়েছে আসিফ আকবরেরও।
পুরো ভিডিও:

/এমএম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
যে চাওয়া থেকে আন্দোলনে দাঁড়িয়েছি, পাওয়ার হিসাব মেলেনি: মম
যে চাওয়া থেকে আন্দোলনে দাঁড়িয়েছি, পাওয়ার হিসাব মেলেনি: মম
অফিসের জায়গা বিক্রি করেই মাধুরীর লাভ ৪ কোটি রুপি
অফিসের জায়গা বিক্রি করেই মাধুরীর লাভ ৪ কোটি রুপি
শিক্ষকদের ‘অসম্মান’ করতেন ভূমি, জানালেন প্রাক্তন শিক্ষিকা
শিক্ষকদের ‘অসম্মান’ করতেন ভূমি, জানালেন প্রাক্তন শিক্ষিকা
প্রীতি জিনতার সঙ্গে প্রেমের গুঞ্জন, জবাব দিলেন ব্রেট লি
প্রীতি জিনতার সঙ্গে প্রেমের গুঞ্জন, জবাব দিলেন ব্রেট লি
মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে গাইবেন যারা
মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে গাইবেন যারা