সংসদে কঙ্গনাকে ধুয়ে দিলেন জয়া

বিনোদন ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২০, ১৭:১৭আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২০, ১৮:২৩

জয়া বচ্চন, কঙ্গনা ও রবি কিষাণ রাজ্যসভায় দাঁড়িয়ে কঙ্গনা রনৌতকে একহাত নিলেন অভিনেত্রী ও সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন। এ সময় তার তোপের মুখে পড়েছেন বিজেপির সাংসদ-অভিনেতা রবি কিষানও।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রবির বক্তব্যের জের ধরে সংসদের দ্বিতীয় দিনে আজ জিরো আওয়ারে বক্তব্য রাখেন জয়া বচ্চন।
বর্তমানে চিত্রনায়ক সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে বলিউডের মাদক-যোগের বিষয়টি উঠে আসায় অভিনেতা-অভিনেত্রীদের বিরুদ্ধে নানা প্রশ্ন জেগেছে। অনবরত কথা বলে চলেছেন কঙ্গনা। এমনকি তিনি ‘নর্দমার’ সঙ্গে তুলনা করেছেন বলিউড ইন্ডাস্ট্রিকে।
জয়া বচ্চন তীব্র ক্ষোভ প্রকাশ করে তাই রাজ্যসভায় বলেন, ‌‘‘বিনোদন জগতের মানুষরা সোশ্যাল মিডিয়ায় ভর্ৎসনার শিকার হচ্ছে। যেসব লোক এই ইন্ডাস্ট্রিতে এসেই নাম কামিয়েছেন, তারাই এখন একে ‘নর্দমা’ বলছেন। আমি এর সঙ্গে একেবারেই একমত নই। আশা করবো এ ধরনের লোকদের এই ভাষা ব্যবহার বন্ধ করতে বলবে সরকার।’’
দিন কয়েক আগেই বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিকে ‘গটর’ অর্থাৎ নর্দমা বলেছিলেন কঙ্গনা।
তার মতে, ইন্ডাস্ট্রির ৯৯ শতাংশ মানুষই মাদকের সঙ্গে জড়িয়ে গেছেন।
এর আগে বিজেপি সাংসদ রবি কিষান বলেছিলেন, ‘দেশের যুব সম্প্রদায়কে শেষ করে দিতে ষড়যন্ত্র চলছে। ফিল্ম ইন্ডাস্ট্রিতেও মাদকাসক্তি রয়েছে। অনেককেই ধরা হয়েছে। খুব ভালো কাজ করছে এনসিবি। অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে বলবো কেন্দ্রীয় সরকারকে।’
এদিন একই ইস্যুতে কঙ্গনার পাশাপাশি বিজেপি সাংসদ রবি কিষানের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন জয়া। বলেন, ‘মাত্র কয়েকজনের জন্য গোটা ইন্ডাস্ট্রিকে আপনি কাঠগড়ায় দাঁড় করাতে পারেন না। আমি লজ্জিত যে গতকাল আমাদের লোকসভার এক সদস্য, যিনি নিজেই ফিল্ম ইন্ডাস্ট্রিরই লোক, এর বিরুদ্ধে কথা বলেছেন। এটা খুবই লজ্জার।’
এদিকে রাজ্যসভায় এমন বক্তব্য শোনার পর তর্কযুদ্ধে শামিল হতে মোটেও দেরি করেননি কঙ্গনা। বরাবরের মতো নিজস্ব ভঙ্গিতে হাজির হয়েছেন টুইটারে। সেখানে জয়াকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘জয়াজি, আমার জায়গায় যদি আপনার মেয়ে শ্বেতাকে টিনেজ বয়সে মারধর করা হতো, ড্রাগ খাওয়ানো হতো জোর করে, এই একই কথা বলতে পারতেন তো? আপনার ছেলে অভিষেক যদি দিনের পর দিন হেনস্তার শিকার হয়ে কোনও দিন গলায় দড়ি দিয়ে ঝুলে যেতেন, এ কথা বলতেন তো? তাই এসব না বলে, আমাদের প্রতি হাতজোড়া করে সহমর্মিতা দেখান।’
সূত্র: হিন্দুস্তান টাইমস

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প