বিষণ্নতা পেরিয়ে সুরেলা আঁখি (ভিডিও)

বিনোদন রিপোর্ট
২৭ সেপ্টেম্বর ২০২০, ১৯:৪২আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২০, ১৩:৩২

ভিডিওতে আঁখি আলমগীর করোনাকালে শিল্পীদের মধ্যে সবার আগে সেলফ কোয়ারেন্টিনে গেছেন দেশের ব্যস্ততম কণ্ঠশিল্পী আঁখি আলমগীর। এমনকি নিজের বাচ্চাদের স্কুলে যাওয়া ঘোষণা দিয়ে বন্ধ করেছেন, সরকারি সিদ্ধান্ত আসার আগেই।
স্বাভাবিক, করোনাকাল নিয়ে এমন সচেতন শিল্পী গেল ছয় মাস ঘরবন্দি বিষণ্ন সময় কাটিয়েছেন। বিপরীতে অপেক্ষায় ছিলেন গানে ফেরার। না, এখনও স্টেজে ফেরার কথা ভাবছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই শিল্পী। তবে লকডাউনের ক’দিন আগে করা একটি বিশেষ গান প্রকাশ করেছেন আজ (২৭ সেপ্টেম্বর) নিজের ইউটিউব চ্যানেলে।
যে গানটির সঙ্গে রয়েছে দুজন প্রয়াত বিশেষ মানুষের ছায়া। একজন আলাউদ্দীন আলী, অন্যজন জাফর ইকবাল।
আঁখি গাইলেন ‘শেষ করো না’ নামের প্রায় ৪০ বছরের পুরনো একটি গান। মনিরুজ্জামান মনিরের লেখা বাংলাদেশ টেলিভিশনের জন্য ৮০’র দশকে গানটি তৈরি করেছেন সদ্য প্রয়াত নন্দিত সংগীত পরিচালক আলাউদ্দীন আলী। আর তাতে কণ্ঠ দিয়েছিলেন কিংবদন্তি রুনা লায়লা ও অকাল প্রয়াত নায়ক-গায়ক জাফর ইকবাল। জানা গেছে, আলাউদ্দীন আলী ও জাফর ইকবালের এটাই প্রথম গান। এরপর তারা একসঙ্গে আরও অনেক গান করেন।
বেশ জনপ্রিয় সেই গানটি এবার একাই কণ্ঠে তুলেছেন আঁখি আলমগীর। জেকে মজলিশের নতুন সংগীতায়োজনে এটি তৈরি হলো। আর গ্ল্যামারাস আঁখিকে ক্যামেরার সামনে রেখে এর ভিডিও তৈরি করেছেন হাবিব।
আঁখি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ছোটবেলা থেকে কেন জানি এই গানটি আমার অসম্ভব পছন্দের। এর কথা-সুর সত্যিই অসাধারণ। গানটি আমি গেয়েছি আলী চাচার অনুমতি নিয়ে তিনি বেঁচে থাকতেই। রেকর্ডিং করেছি লকডাউনের কয়েক দিন আগে। এরপর থেকে তো ঘরবন্দি। এরমধ্যে আলী চাচাও চলে গেলেন। আফসোস, তাঁকে গানটি শোনাতে পারলাম না।’
সেই আক্ষেপ থেকে নতুন ভার্সনের গানটি উৎসর্গ করা হয়েছে আলাউদ্দীন আলীকে। গানটির শুরুতে শুভেচ্ছাবার্তা রয়েছে আলীকন্যা কণ্ঠশিল্পী আলিফেরও।
আঁখি জানান, গানটি অফিসিয়ালি আলাউদ্দীন আলীকে উৎসর্গ করা হলেও এটি জাফর ইকবালের জন্মদিনের উপহারও বটে। এই নায়ক-গায়ক বেঁচে থাকলে গত ২৫ সেপ্টেম্বর বয়স হতো ৭০ বছর। ১৯৯১ সালের ২৭ এপ্রিল অকালে মৃত্যুবরণ করেন তিনি।
আঁখির কণ্ঠে ‘শেষ করো না’:

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প