সেনাবাহিনীতে যোগ দিতে হচ্ছে বিটিএস সদস্যদের

বিনোদন ডেস্ক
২৩ এপ্রিল ২০২১, ১৪:৩৮আপডেট : ২৩ এপ্রিল ২০২১, ১৭:৪৫

জনপ্রিয়তায় বিটলস বা মাইকেল জ্যাকসনের কাছাকাছি হলেও আইনের ঊর্ধ্বে তো আর নয়! আর তাই আগামী বছরের মাঝামাঝি সময়ে সেনাবাহিনীতে যোগ দিতেই হবে সাউথ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ডদল বিটিএসকে! অর্থাৎ ওই সময়টা তাদের কাছ থেকে নতুন কিছু আর পাচ্ছেন না ভক্তরা।

দেশটির আইন অনুযায়ী বয়স ২৮ হওয়ার আগেই শারীরিকভাবে ফিট যেকোনও পুরুষকেই সেনাবাহিনীতে ২০ মাস প্রশিক্ষণ নিতে হয়। গত বছর কে-পপ ও অন্য তারকাদের জন্য এ বয়সসীমা ৩০ নির্ধারণ করা হয়েছিল। আর বিটিএস-এর সদস্য জিনের বয়স ৩০ পার হবে আগামী বছর। এ কারণে শোনা যাচ্ছে, দলের সাত সদস্যই একযোগে অংশ নেবেন মিলিটারিতে।

বিটিএস-এর প্রযোজক প্রতিষ্ঠান বিগ হিট এন্টারটেইনমেন্ট-ও বিষয়টি নিশ্চিত করেছে। আর দলটির পক্ষ থেকে জিন বলেছেন, কোরিয়ান পুরুষের জীবনের একটি অংশই হলো মিলিটারি সার্ভিস। আর জাতির প্রয়োজনে সাড়া দিতে তিনি তৈরি আছেন।

এদিকে মিলিটারি জীবন থেকে ফিরে ২০ মাস পর আবার ব্যান্ডটি একজোট হয়ে কাজ করবে কিনা সেটা নিয়ে সংশয়ে পড়েছেন অনেকে।

সূত্র: পিংক ভিলা

/এফএ/এমএম/এমওএফ/
সম্পর্কিত
কোরিয়ার উদ্দেশে যাত্রা বিটিএস ফ্যান মাদ্রাসাছাত্রীর, ১২ ঘণ্টা পর উদ্ধার
মানব পাচার চক্রকোরিয়ার উদ্দেশে যাত্রা বিটিএস ফ্যান মাদ্রাসাছাত্রীর, ১২ ঘণ্টা পর উদ্ধার
টেইলর সুইফটকে টপকে শীর্ষে জাংকুক
টেইলর সুইফটকে টপকে শীর্ষে জাংকুক
জাংকুকের নতুন গান আসছে এ মাসেই
জাংকুকের নতুন গান আসছে এ মাসেই
৬০০ মিলিয়ন ক্লাবে ‘বিটিএস’র এক ডজন গান
৬০০ মিলিয়ন ক্লাবে ‘বিটিএস’র এক ডজন গান
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন