করোনামুক্ত হয়েই গৌতমকে অক্ষয়ের কোটি রুপি অনুদান

বিনোদন ডেস্ক
২৫ এপ্রিল ২০২১, ১৭:২০আপডেট : ২৫ এপ্রিল ২০২১, ১৭:৫৪

করোনামুক্ত হয়েই বলিউড ‘প্যাডম্যান’ এক কোটি রুপি অনুদান দিলেন ভারতের গরিব-দুঃখীদের জন্য। যে টাকায় কেনা হবে খাবার, ওষুধ ও অক্সিজেন।

এক টুইট বার্তায় এমনটাই জানালেন ভারত জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও সংসদ সদস্য গৌতম গম্ভীর। তার নিজ নামে গড়া জিজি ফাউন্ডেশনে এই অনুদান প্রদান করেন অক্ষয়।

বৈশ্বিক করোনা পরিস্থিতিতে ভারত বর্তমানে খুবই নাজুক অবস্থায় রয়েছে। রাজধানী দিল্লির করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। দেশটিতে অক্সিজেন সংকটে মৃত্যুর সংখ্যা বাড়ছেই। যেখানে গরিব শ্রেণির মানুষদের অবস্থা খুবই খারাপ।

টুইট বার্তায় গৌতম লিখেছেন, ‘এই অন্ধকার সময়ে প্রতিটি সাহায্য আলোক রশ্মির মতো মনে হয়। অনেক ধন্যবাদ অক্ষয় কুমার। গরিবদের খাদ্য, ওষুধ ও অক্সিজেনের জন্য আমার ফাউন্ডেশনে এক কোটি রুপি দেওয়ার প্রতিশ্রুতির জন্য।’

জবাবে অক্ষয় রি-টুইট করে বলেন, ‌‌‌‘এখন সত্যিই কঠিন সময় গৌতম গম্ভীর। আমি সাহায্য করতে পেরে আনন্দিত। আমরা সবাই শিগগিরই এই সংকট থেকে মুক্তি পেতে চাই।’

গত ৪ এপ্রিল করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন অক্ষয় কুমার। এরমধ্যে তিনি নেগেটিভ ফল পান।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
৪ দিনেই ১০০ কোটির ক্লাবে অক্ষয়ের ‘ভূত বাংলো’
৪ দিনেই ১০০ কোটির ক্লাবে অক্ষয়ের ‘ভূত বাংলো’
মুক্তির আগেই কোটি টাকার ঘরে ‘স্কাই ফোর্স’  
মুক্তির আগেই কোটি টাকার ঘরে ‘স্কাই ফোর্স’  
ভাগ্নির বলিউড অভিষেকে আপ্লুত অক্ষয়
ভাগ্নির বলিউড অভিষেকে আপ্লুত অক্ষয়
অবশেষে শাহরুখ-অক্ষয়ের মোলাকাত!
অবশেষে শাহরুখ-অক্ষয়ের মোলাকাত!
বিনোদন বিভাগের সর্বশেষ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?