মুক্তির আগেই কোটি টাকার ঘরে ‘স্কাই ফোর্স’  

বিনোদন ডেস্ক
২৩ জানুয়ারি ২০২৫, ১৩:৫৬আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ১৬:২৫

মাত্র একদিনের অপেক্ষা, মুক্তি পেতে যাচ্ছে অক্ষয় কুমার ও বীর পাহাড়িয়া অভিনীত সিনেমা ‘স্কাই ফোর্স’। তবে মুক্তির আগেই শুধু টিকেট বিক্রি থেকেই সিনেমাটির সংগ্রহ পৌঁছে গেছে কোটির ঘরে। 

২৪ জানুয়ারি (শুক্রবার) মুক্তি পেতে চলেছে সিনেমা ‘স্কাই ফোর্স’। এখানে অক্ষয় ও বীর ভারতীয় বিমান বাহিনীর পাইলটের চরিত্রে অভিনয় করেছেন। সিনেমাটি নিয়ে এরইমধ্যে বেশ হইচই পড়ে গেছে। এমনকি শুরু হয়েছে আগাম টিকেট বিক্রিও।  

টিকেট ছাড়ার মাত্র তিন ঘন্টার মধ্যে সিনেমার হিন্দি ভার্সন ১৮,৩৭৫ টিরও বেশি টিকিট বিক্রি করেছে এবং প্রথম দিনের অগ্রিম বুকিংয়ের সংখ্যা ৪০ লক্ষ রুপি। সকল ফরম্যাটে সিনেমার অগ্রিম বুকিং থেকে ১.৫৪ কোটি রুপি সংগ্রহ করেছে।

বলা দরকার, ‘স্কাই ফোর্স’ ভারতের প্রথম বিমান হামলার গল্পের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে। ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান বিমান যুদ্ধের ঘটনা উঠে এসেছে এই সিনেমায়। 

অক্ষয় কুমার, বীর পাহাড়িয়া ছাড়াও সিনেমার গুরুত্বপূর্ণ দু’টি চরিত্রে অভিনয় করেছেন নিমরত কৌর ও সারা আলি খান। 

‘স্কাই ফোর্স’ সিনেমাটি যৌথভাবে নির্মাণ করেছেন সন্দীপ কেলওয়ানি ও অভিষেক কাপুর।

সূত্র: এনডি টিভি 

/সিবি/
সম্পর্কিত
বাড়িতে অমিতাভ বচ্চন আসার পর ঘটেছিল এক মজার কাণ্ড, জানালেন অক্ষয়
বাড়িতে অমিতাভ বচ্চন আসার পর ঘটেছিল এক মজার কাণ্ড, জানালেন অক্ষয়
আর ডি বর্মণের বায়োপিকে অক্ষয়কে নিয়ে বড় চমক!
আর ডি বর্মণের বায়োপিকে অক্ষয়কে নিয়ে বড় চমক!
৪ দিনেই ১০০ কোটির ক্লাবে অক্ষয়ের ‘ভূত বাংলো’
৪ দিনেই ১০০ কোটির ক্লাবে অক্ষয়ের ‘ভূত বাংলো’
বলিউডের সবচেয়ে পাওয়ার কাপল সাইফ-কারিনা: সারা আলি খান
বলিউডের সবচেয়ে পাওয়ার কাপল সাইফ-কারিনা: সারা আলি খান
বিনোদন বিভাগের সর্বশেষ
শাহরুখ খান উদারতা দিয়েই মানুষকে লজ্জায় ফেলে দেন, আরশাদ ওয়ারসি
শাহরুখ খান উদারতা দিয়েই মানুষকে লজ্জায় ফেলে দেন, আরশাদ ওয়ারসি
বাড়িতে অমিতাভ বচ্চন আসার পর ঘটেছিল এক মজার কাণ্ড, জানালেন অক্ষয়
বাড়িতে অমিতাভ বচ্চন আসার পর ঘটেছিল এক মজার কাণ্ড, জানালেন অক্ষয়
৫৮ বছর বয়সে বিয়েতে নেচে ২-৪ লাখ রুপি আয় করেন ‘আশিকি’র নায়ক
৫৮ বছর বয়সে বিয়েতে নেচে ২-৪ লাখ রুপি আয় করেন ‘আশিকি’র নায়ক
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
গৃহপরিচারিকা থেকে ‘সেক্স সিম্বল’, মাত্র ৩৫ বছরে রহস্যময় মৃত্যু নায়িকার
গৃহপরিচারিকা থেকে ‘সেক্স সিম্বল’, মাত্র ৩৫ বছরে রহস্যময় মৃত্যু নায়িকার