রক রবীন্দ্র: অবশেষে শুটিংয়ে অপূর্ব-তিশা

বিনোদন রিপোর্ট
০৭ মে ২০২১, ১২:৫৩আপডেট : ০৭ মে ২০২১, ১৫:৫২

জিয়াউল ফারুক অপূর্ব ও নুসরাত ইমরোজ তিশা। একসময় টিভি পর্দার অন্যতম প্রভাবশালী জুটি ছিলেন তারা। জুটি বেঁধে উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় নাটক। অথচ এই জুটিকে ২০০৮ সালের পর আর কোথাও পাওয়া যায়নি!

সেই না পাওয়ার জাল ভেদ করে আবার তারা ক্যামেরার সামনে দাঁড়ালেন একসঙ্গে। টানা ১৩ বছর পর বৃহস্পতিবার (৬ মে) দুপুরে উত্তরার একটি শুটিং বাড়িতে এক হলেন দু’জনে।

অপূর্ব ও তিশাকে নিয়ে ‘রক রবীন্দ্র’ নামের বিশেষ এই নাটকটি নির্মাণ করছেন মহিদুল মহিম। শুটিং চলছে খুব নীরবে আর নিরাপদ আয়োজনে। হয়েছে ইউনিটের সবার কোভিড টেস্ট। মানা হচ্ছে স্বাস্থ্যবিধি।

নির্মাতা মহিদুল মহিম বলেন, ‘এই করোনাকালীন সময়ে অনেক সীমাবদ্ধতার মধ্য দিয়ে আমাদের কাজ করতে হচ্ছে। তারপরও দর্শকদের জন্য যতটুকু সম্ভব চেষ্টা করেছি ভালো কিছু করার। বাকিটুকু দর্শকদের ওপর।’

এতে অপূর্বকে দেখা যাবে রকশিল্পীর ভূমিকায়। অন্যদিকে তিশা রবীন্দ্রসংগীতশিল্পী। অনুমান করাই যায়, দুই মেরুর দু’জন মানুষের গল্পে জমে উঠবে ‘রক রবীন্দ্র’।

এতে অপূর্ব-তিশা ছাড়াও অভিনয় করছেন ডা. এজাজ, শামীমা নাজনীন প্রমুখ।

অন্যদিকে, এই ঈদে আরও একটি নাটকে যুক্ত হচ্ছেন অপূর্ব-তিশা। শিহাব শাহীন পরিচালিত এই কাজের সম্ভাব্য নাম ‘সে বউয়ের কথায় চলে’। নাটকটির শুটিং হবে ৮ মে থেকে।

দুটো নাটকই উন্মুক্ত হবে আসছে ঈদ উৎসবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

/এমএম/
সম্পর্কিত
কন্যার ছবি প্রকাশ করে যে বার্তা দিলেন অপূর্ব
কন্যার ছবি প্রকাশ করে যে বার্তা দিলেন অপূর্ব
অপূর্বর অভিযোগ সাইবার ক্রাইম ইউনিটে
অপূর্বর অভিযোগ সাইবার ক্রাইম ইউনিটে
লম্বা ছুটি কাটিয়ে দেশে ফেরা
লম্বা ছুটি কাটিয়ে দেশে ফেরা
আলোচনায় ‘ঘ্রাণ’: মায়ের জন্মদিনের খোঁজে পুত্র
আলোচনায় ‘ঘ্রাণ’: মায়ের জন্মদিনের খোঁজে পুত্র
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প