গাছ বাঁচাতে প্রতীকী ফাঁসির মঞ্চে নওশাবারা (দেখুন অ্যালবাম)

বিনোদন রিপোর্ট
১০ মে ২০২১, ২০:৫৬ আপডেট : ১১ মে ২০২১, ১৩:৩২
audio

সারাবিশ্বে দ্রুত জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে যখন সচেতন মানুষরা পৃথিবীর নিরাপত্তা ও মানব বিপর্যয় নিয়ে শঙ্কিত তখনই দেশে উন্নয়নের নামে কেউ কেউ করছে বৃক্ষনিধন।

সম্প্রতি স্মৃতিবিজড়িত সোহরাওয়ার্দী উদ্যানে নির্বিচারে গাছ কেটে ফেলার ঘটনাও ঘটেছে। এর প্রতিবাদ ইতোমধ্যেই নাগরিক সমাজ করতে শুরু করেছে। এবার এতে ব্যতিক্রমীভাবে যুক্ত হলেন অভিনেত্রী নওশাবা আহমেদসহ বিনোদন অঙ্গনের কয়েকজন। এদের মধ্যে আছেন শাহাদাত রাসএল (চলচ্চিত্র নির্মাতা), মনীষা অর্চি (অভিনয়শিল্পী) ও আলী আফসার (থিয়েটার কর্মী)। অংশ নেয় নওশাবার মেয়ে প্রকৃতিও

আজ (১০ মে) বিকাল চারটায় সোহরাওয়ার্দী উদ্যানে ‌‘সবুজহীনতায় মৃত্যুর উপাখ্যান' শিরোনামে এই পারফর্মিং আর্টের আয়োজন করা হয়।

দুই শিশু নিবিড়ভাবে এঁকে দিচ্ছে বাংলাদেশ এতে প্রতীকী ফাঁসির মঞ্চ তৈরি করে দেখানো হয় গাছ কাটার বিপদ। এর মঞ্চে দাঁড়ান তিনজন। পাশাপাশি উন্নয়নের প্রতীক হিসেবে কুড়াল হাতে ছিলেন আরও একজন। প্রতীকী ফাঁসির মঞ্চ

পারফর্মিং আর্টের অন্যতম আয়োজক চলচ্চিত্র নির্মাতা শাহাদাত রাসএল বলেন, ‘ঐতিহ্যবাহী ও বাঙালির স্বাধীনতা আন্দোলনের স্মৃতিবিজড়িত সোহরাওয়ার্দী উদ্যানে উন্নয়নের নামে নির্বিচারে গাছ কেটে ফেলা হচ্ছে। আমরা প্রকৃতি ধ্বংস করে উন্নয়ন চাই না। এভাবে প্রকৃতি ধ্বংস পৃথিবীকেই মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।’ প্রতীকী উন্নয়ন

আয়োজনটি নিয়ে আয়োজক অভিনেত্রী নওশাবা আহমেদ বলেন, ‘আমরা প্রকৃতির স্বাতন্ত্র্য বজায় রেখে সকল প্রাণী সুন্দরভাবে বাঁচিয়ে রাখার লড়াই করতে চাই। আমাদের নিজেদের অস্তিত্বের জন্যই গাছ কাটা বন্ধ করতে হবে। কোনও দোহাই দিয়েই এটা করা যাবে না।’

অভিনেত্রী জানান, মূলত জনগণকে সচেতন করতে ও কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেই এই ব্যতিক্রমী প্রতিবাদ। পারফর্মিং আর্টের শিল্পীরা

/এম/
সম্পর্কিত
পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদ
পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদ
ড. ইউনূসকে হেনস্তার নিন্দা ও প্রতিবাদ জানালো জামায়াত
ড. ইউনূসকে হেনস্তার নিন্দা ও প্রতিবাদ জানালো জামায়াত
রাস্তায় মশারি টানিয়ে বসে পড়লেন ৫ তরুণী, বললেন ‘মশা নাকি মেয়র বড়’
রাস্তায় মশারি টানিয়ে বসে পড়লেন ৫ তরুণী, বললেন ‘মশা নাকি মেয়র বড়’
সোহরাওয়ার্দী উদ্যানে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার ৩ সাংবাদিক
সোহরাওয়ার্দী উদ্যানে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার ৩ সাংবাদিক
বিনোদন বিভাগের সর্বশেষ
কড়া নিরাপত্তায় বিমানবন্দরে সালমান খান
কড়া নিরাপত্তায় বিমানবন্দরে সালমান খান
জাস্টিন বিবারের সাবেক প্রেমিকা সাহারা রের মৃত্যু, কারণ অজানা
জাস্টিন বিবারের সাবেক প্রেমিকা সাহারা রের মৃত্যু, কারণ অজানা
মনি মণ্ডল থেকে মনি কিশোর, ‘কী ছিলে তুমি আমার’ গানেই বাজিমাত
মনি মণ্ডল থেকে মনি কিশোর, ‘কী ছিলে তুমি আমার’ গানেই বাজিমাত
টাইগার শ্রফকে গুলি, উদ্বিগ্ন বলিউড: তারকারা কে কী বললেন
টাইগার শ্রফকে গুলি, উদ্বিগ্ন বলিউড: তারকারা কে কী বললেন
আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গানের সংখ্যা কত, জানালেন তার স্ত্রী
আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গানের সংখ্যা কত, জানালেন তার স্ত্রী