ঈদে তানভীর তারেকের মুখোমুখি তারা...

বিনোদন রিপোর্ট
১১ মে ২০২১, ১৮:০২ আপডেট : ১১ মে ২০২১, ২০:০৮

তানভীর তারেকের গ্রন্থনা ও সঞ্চালনায় ঈদের বিশেষ ‘সেলিব্রিটি ক্যাফে’তে যোগ দিচ্ছেন দেশের অন্যতম ৩ জন তারকা।

এটি সম্প্রচার হবে ঈদের প্রথম ৩ দিন জাগো এফএমএ। অতিথিরা হলেন সামিনা চৌধুরী, চঞ্চল চৌধুরী ও অপু বিশ্বাস। উদয় চৌধুরীর প্রযোজনায় টানা তিন দিন রাত ১০টায় প্রচার হবে এই বিশেষ ঈদ সেলিব্রিটি শো।

এরমধ্যে তিনটি শো-ই রেকর্ড হয়েছে।

অনুষ্ঠানটি প্রসঙ্গে সামিনা চৌধুরী বলেন, ‘সাধারণত সব অনুষ্ঠানে আমি যাই না। এটা সবাই জানেন। কারণ, সবাই সেই মাপের প্রশ্নও করতে পারে না, যা নিয়ে কথা বলা যায়। তানভীর সেদিক দিয়ে ব্যতিক্রম। অনেক বিষয় নিয়েই কথা বললাম। যা এ সময়ে বলাটাও জরুরি।’

তানভীর তারেক বলেন, ‘ঈদ নিয়ে কোনও প্রশ্ন করিনি অতিথিদের। কারণ, গত তিন ঈদে আমাদের ভেতরে মানসিক কোনও আনন্দ নেই। তাই সময়কে ধরে রাখার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ করেছি। যেসব বিষয় নিয়ে কৌতূহলটা আমার নিজেরও ছিল। খুবই প্রাণবন্ত একটা আড্ডা হয়েছে। আমার বিশ্বাস, এই ঘরবন্দি ঈদে বিশেষ এই পর্বগুলো দারুণ এক উপহার হিসেবেই অনুভূত হবে দর্শক ও শ্রোতাদের কাছে।’

অভিনেতা চঞ্চল চৌধুরী বলেন, ‘তানভীর তারেক আমার কাছে অবশ্যই বিশেষ। কারণ, প্রশ্ন ও প্রসঙ্গ তুললেই একমাত্র আড্ডা বা আলাপনের রসদ তৈরি হয়। সেদিক দিয়ে দারুণ একটা সময় কেটেছে আমাদের রেকর্ডিংয়ের সময়েও। সবাইকে ঈদের শুভেচ্ছা।’

উল্লেখ্য, জাগো এফএম-এ তানভীর তারেকের উপস্থাপনায় ‘রাতাড্ডা উইথ তানভীর’ শিরোনামের অনুষ্ঠানটি বেশ জনপ্রিয়।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
পরীমণিকে ‘লেভেলে’ আসতে বললেন অপু বিশ্বাস, দুই নায়িকার কীসের দ্বন্দ্ব
পরীমণিকে ‘লেভেলে’ আসতে বললেন অপু বিশ্বাস, দুই নায়িকার কীসের দ্বন্দ্ব
সিনেমা নেই, আছে তারকাদের আওয়াজ
সিনেমা নেই, আছে তারকাদের আওয়াজ
অনুষ্ঠান থেকে বাদ পরীমণি, দাওয়াত পাচ্ছেন অপু বিশ্বাস বা বুবলি
অনুষ্ঠান থেকে বাদ পরীমণি, দাওয়াত পাচ্ছেন অপু বিশ্বাস বা বুবলি
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
বিনোদন বিভাগের সর্বশেষ
‘আপনার কোনো দোষ ছিল না, শুধু একটু বেহিসেবী ছিলেন’—ঝন্টুকে নিয়ে আলমগীর
‘আপনার কোনো দোষ ছিল না, শুধু একটু বেহিসেবী ছিলেন’—ঝন্টুকে নিয়ে আলমগীর
৪৫২ কোটি আয়, তবু ‘হনুমান আংশ’ পরিচালকের আক্ষেপ
৪৫২ কোটি আয়, তবু ‘হনুমান আংশ’ পরিচালকের আক্ষেপ
‘যাপিত জীবন’ দেখে হাসলেন-কাঁদলেন রুমিন ফারহানা
‘যাপিত জীবন’ দেখে হাসলেন-কাঁদলেন রুমিন ফারহানা
সর্বকালের ১০০ সেরা তারকার তালিকায় শাহরুখ কত নম্বরে
সর্বকালের ১০০ সেরা তারকার তালিকায় শাহরুখ কত নম্বরে
অগ্রিম টিকিট বিক্রিতে ‘রায়ান’কে ছাড়ালো ধানুশের ‘ওএম
অগ্রিম টিকিট বিক্রিতে ‘রায়ান’কে ছাড়ালো ধানুশের ‘ওএম