শুটিংয়ের আগেই ‘লিডার’ শাকিব খানের ফার্স্ট লুক!

বিনোদন রিপোর্ট
২১ মে ২০২১, ১৬:৫৯আপডেট : ২১ মে ২০২১, ১৯:৩৫

আলোচিত ‘বীর’ ছবি থেকে শাকিব-বুবলীর সরল পথ দুটি দিকে গেছে বেঁকে—এমন গুঞ্জন উড়ে গেছে ‘লিডার, আমিই বাংলাদেশ’ ছবিটির মাধ্যমে।

১৮ ফেব্রুয়ারি সবাইকে চমকে দিয়ে নির্মাতা তপু খান ও শাকিব-বুবলী চুক্তিবদ্ধ হন বেঙ্গল মাল্টিমিডিয়ার পরিচালক সৈয়দ আশিক রহমানের সঙ্গে। কয়েক দফা শুটিং পেছানোর পর চলতি মাসের ৭ মে থেকে শুটিং শুরুর কথা ছিল। লকডাউনের কারণে সেটিও সম্ভব হয়নি বলে জানান প্রযোজক।

তবে তার আগেই শুক্রবার (২১ মে) বিকালে অন্তর্জালে ছবিটির ফার্স্ট লুক প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান। যেখানে স্থান পেয়েছেন লিডার গেটআপে শাকিব খান। মুষ্টিবদ্ধ হাত, হাতে-কপালে কাটা দাগ। যদিও শুটিংয়ের আগে ফার্স্ট লুক প্রকাশের ঘটনা সচরাচর মেলে না। কারণ, সাধারণত ছবির প্রথম পোস্টার বা লুক প্রকাশ হয় ওই ছবির শুটিংয়ের স্থিরচিত্র দিয়ে।

প্রযোজক সৈয়দ আশিক রহমান বলেন, ‘আমাদের সার্বিক প্রস্তুতি রয়েছে, করোনার এই প্রকোপ কিছুটা কমলেই শুটিংয়ে নামবো। শাকিব খান এবং বুবলীও সেভাবেই নিজেদের লুক প্রস্তুত করছেন। আমাদের টার্গেট থাকবে একটানা ৩০ দিন শুটিং করার। বাকিটা পরিস্থিতির ওপর নির্ভর করছে।’

তবে শুটিং আপডেট বা ফার্স্ট লুক প্রসঙ্গে কোনও মন্তব্য পাওয়া যায়নি নির্মাতার। তবে নিশ্চিত হওয়া গেছে, শুটিং না করলেও ফার্স্ট লুকের জন্য ‘লিডার’ গেটআপে ফটোশুট করেছেন শাকিব খান। আর ২৫ মে থেকে টানা ৩০ দিন চলবে শুটিং।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
শাকিব খানের সহশিল্পী হচ্ছেন পান্থ কানাই
শাকিব খানের সহশিল্পী হচ্ছেন পান্থ কানাই
জন্মদিনে উপহার পাঠালেন শাকিব খান
জন্মদিনে উপহার পাঠালেন শাকিব খান
দেশে ‌‘প্রিন্স’ হতাশা, বিদেশে আশা জাগালো ‘রকস্টার’
দেশে ‌‘প্রিন্স’ হতাশা, বিদেশে আশা জাগালো ‘রকস্টার’
স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের ‘প্রিন্স’ নিয়ে জটিলতার নেপথ্যে
স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের ‘প্রিন্স’ নিয়ে জটিলতার নেপথ্যে
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প