বাংলাদেশের উচ্ছ্বাস মীরাক্কেলের দ্বিতীয় রানারআপ

বিনোদন ডেস্ক
৩১ মে ২০২১, ১৮:৫৬আপডেট : ৩১ মে ২০২১, ২৩:২৮

শেষ হলো ভারতীয় জনপ্রিয় রিয়েলিটি শো মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জারের ১০তম মৌসুম। আর এবার পুরস্কৃত হয়েছেন বাংলাদেশের রংপুরের সন্তান তৌফিক এলাহী আনসারী উচ্ছ্বাস।

পশ্চিমবঙ্গের প্রতিযোগী পার্থসারথির সঙ্গে তিনি যৌথভাবে দ্বিতীয় রানার্সআপ হয়েছেন। গতকাল (৩০ মে) রাতে চূড়ান্ত পর্বের অনুষ্ঠানে এটি ঘোষণা করা হয়। এবারের আয়োজনে সিধু হোশ ও রোশনি যৌথভাবে হয়েছেন প্রথম রানার্সআপ। যৌথভাবে বিজয়ী ঘোষণা করা হয় শান্তনু মণ্ডল ও শুভজিৎ দাসকে।

উচ্ছ্বাস রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের এমবিবিএসের ছাত্র। গেলো বছরের ২৭ সেপ্টেম্বর করোনা পরিস্থিতির মধ্যে তিনিসহ চার জন প্রতিযোগী কলকাতা পর্বে অংশ নেওয়ার সুযোগ পেয়েছিলেন। মীরাক্কেলের গ্র্যান্ড ফিনালের জন্য গত মাসে কলকাতায় আবার যান উচ্ছ্বাস। সেখান থেকে ফিরে বর্তমানে তিনি কুষ্টিয়ায় কোয়ারেন্টিনে রয়েছেন।

শুভঙ্কর চট্টোপাধ্যায়ের পরিচালনায় অনুষ্ঠিত ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার’-এর মধ্যমণি ও উপস্থাপক মীর আফসার আলি।

প্রতিবার মূল পর্বগুলোতে শ্রীলেখা মিত্র, রজতাভ দত্ত ও পরান বন্দ্যোপাধ্যায় বিচারকের দায়িত্ব পালন করলেও এবার ছিলেন না তাদের কেউ। এ আয়োজনে নতুন বিচারক হিসেবে যোগ দেন চিত্রনায়িকা পাওলি দাম ও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন অভিনেতা বিশ্বনাথ বসু ও কাঞ্চন মল্লিক।

/এম/এমওএফ/
সম্পর্কিত
চঞ্চলের সাক্ষাৎ পেয়ে স্বপ্নপূরণ, এবার সাকিবের অপেক্ষায় মীর
চঞ্চলের সাক্ষাৎ পেয়ে স্বপ্নপূরণ, এবার সাকিবের অপেক্ষায় মীর
আগুনে পোড়া প্রসঙ্গে রনি: লাইফ ইনসুরেন্সটা করে রাখা ভালো ছিলো
মামানামা- আউট অব দ্য বক্স আগুনে পোড়া প্রসঙ্গে রনি: লাইফ ইনসুরেন্সটা করে রাখা ভালো ছিলো
‘পোড়া’ জীবনের অভিজ্ঞতা জানালেন ‘মীরাক্কেল’ রনি
‘পোড়া’ জীবনের অভিজ্ঞতা জানালেন ‘মীরাক্কেল’ রনি
২৭ বছরের সম্পর্কে ইতি টানলেন মীর!
২৭ বছরের সম্পর্কে ইতি টানলেন মীর!
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন