হাজারও মানুষের সামনে রোশানের মারপিট, দেখলেন বুবলীও!

বিনোদন রিপোর্ট
২১ জুন ২০২১, ১৭:১৯আপডেট : ২১ জুন ২০২১, ২০:৩২

চলতি মাসেই শুরু হয়েছে জিয়াউল রোশান ও শবনম বুবলী অভিনীত ‘রিভেঞ্জ’ ছবির কাজ। যেখানে পুরোপুরি মারকুটেরূপে দেখা যাবে এই শিল্পীদেরকে।

এবার সেরকমই এক দৃশ্যধারণ হলো ঢাকার কেরানীগঞ্জে। একটি মারপিটের সিনে অংশ নেন রোশান। আর যা দেখতে হাজির হয় হাজারেরও বেশি মানুষ।

পরিচালক মো. ইকবাল জানান, একটি ফাইট ক্লাবের দৃশ্য ছিল এটি। যা দেখতে আসে স্থানীয় মানুষ ও ছবির কুশলীরা। দেখেন বুবলীও। তবে সেটা চরিত্রের প্রয়োজনেই।

ইকবাল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘লোকজন এই ছবি দেখলে বুঝবেন, কী বানাইছি। পুরা হলিউডের স্টাইল। গতকাল (২০ জুন) শুটিং করলাম রোশানের একটি অ্যাকশন দৃশ্য। সেখানে দুই হাজার লোক নিয়ে এর কাজ করেছি।’ সেই দৃশ্য ও দর্শকরা
ছবির দৃশ্যধারণে দেখা যাবে, একটি ফাইট ক্লাবে অংশ নেন রোশান। সেখানে ছদ্মবেশে সাদা পোশাকে হাজির হন পুলিশ কর্মকর্তা বুবলী।

ইকবাল জানান, গত চার দিন ধরে কেরানীগঞ্জেই হচ্ছে এর কাজ। এছাড়াও বসিলাতে বানানো হয়েছে সুবিশাল একটি সেট। কাজ হয়েছে ঢাকার বেশ কয়েকটি স্থানেও।

‘রিভেঞ্জ’ ছবিতে রোশান ও বুবলী ছাড়াও প্রধান খলচরিত্রে অভিনয় করছেন মিশা সওদাগর।

/এম/
সম্পর্কিত
কন্যাসন্তানের মা হলেন বুবলী, নাম রাখলেন শারলিন খান 
কন্যাসন্তানের মা হলেন বুবলী, নাম রাখলেন শারলিন খান 
‘পুলসিরাত’ ইসলামিক নাম, তাই পরিবর্তনের নির্দেশ
‘পুলসিরাত’ ইসলামিক নাম, তাই পরিবর্তনের নির্দেশ
দুই-তিন হাজার বছর পর একটা ছবি করছি: ওমর সানী
দুই-তিন হাজার বছর পর একটা ছবি করছি: ওমর সানী
ঈদ সিনেমার গান-চিত্র: কোন গানের দৌড় কতদূর
ঈদ সিনেমার গান-চিত্র: কোন গানের দৌড় কতদূর
বিনোদন বিভাগের সর্বশেষ
এক সুরে দুই ভাই-বোন, মুগ্ধতায় ‘এ আমির আবরণ’
এক সুরে দুই ভাই-বোন, মুগ্ধতায় ‘এ আমির আবরণ’
শিল্পকলায় শেষ হলো ‘নজরুলের ছন্দতরঙ্গ’
শিল্পকলায় শেষ হলো ‘নজরুলের ছন্দতরঙ্গ’
স্কুলজীবনে শাহরুখের হয়ে গান গাইতেন পলাশ, জানালেন গায়ক নিজেই
স্কুলজীবনে শাহরুখের হয়ে গান গাইতেন পলাশ, জানালেন গায়ক নিজেই
আমাকে আপনার প্রার্থনায় রাখবেন: বাঁধন
আমাকে আপনার প্রার্থনায় রাখবেন: বাঁধন
ছবির এই শিশুকে চিনতে পেরেছেন? তিনি এখন গায়িকা
ছবির এই শিশুকে চিনতে পেরেছেন? তিনি এখন গায়িকা