শাটডাউনের আগেই সৃজিতের কাছে ফিরলেন মিথিলা

সুধাময় সরকার
৩০ জুন ২০২১, ১৫:৪১আপডেট : ৩০ জুন ২০২১, ১৬:৩২

দেশ শাটডাউনের আগ মুহূর্তে ঢাকা ছাড়লেন অভিনেত্রী মিথিলা। ফিরলেন নির্মাতা সৃজিতের কাছে। একা নন, মিথিলার সঙ্গে ছিল কন্যা আইরাও।

৩০ জুন দুপুর নাগাদ বেনাপোল স্থলবন্দর অতিক্রম করে ভারতের মাটিতে পা রাখেন মা-মেয়ে। সীমান্তে দাঁড়িয়ে দুজনকে উষ্ণ অভ্যর্থনা জানান সৃজিত মুখার্জি। বেনাপোল বন্দরে তোলা সেসব ছবি পোস্ট করে ফেসবুকে জানান দেন মিথিলা।

মাঝে সাড়ে তিন মাস দুই বাংলায় নিজ নিজ ভূমিতে একা ছিলেন মিথিলা-সৃজিত দম্পতি। দুজনেই ব্যস্ত ছিলেন নিজেদের কাজে। এরমধ্যে সৃজিত ঘোষণা দিয়েছেন তার নতুন ‘এক্স=প্রেম’ ছবির। যেটি নিয়ে গেলো এক সপ্তাহ ধরে সৃজিত-শিলাজিতের মধ্যে নেট দুনিয়ায় চলছে হট্টগোল। অভিযোগ গান থেকে সিনেমার নাম চুরি!

এদিকে তারও কিছু দিন আগে ততধিক হট্টগোল বেঁধেছিল ঢাকায়, মিথিলাকে ঘিরে। একটি ই-কমার্স সাইটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন তিনি। যে প্রতিষ্ঠানের অ্যাম্বাসেডর হয়ে আগে থেকেই কাজ করছিলেন তাহসান। দুই প্রাক্তন কেন একই প্রতিষ্ঠানের হয়ে কাঁধে কাঁধ মেলাবেন, লাইভে এসে কথা বলবেন- সেটাই ছিল অনেক নেটিজেনের আপত্তির খোরাক!

ঠান্ডা মাথার সৃজিত-মিথিলা; দুই বাংলার উটকো ঝড়গুলো সামলালেন ভালোই।

কিন্তু বাংলাদেশ শাটডাউনের (১ জুলাই থেকে কড়া লকডাউন) ঠিক আগের দিন বন্ধ সীমান্ত পেরিয়ে মিথিলার এভাবে ভারত ছোটার হেতু কী!

কলকাতা থেকে মিথিলা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তাড়াহুড়ো করে আসার কারণ আমার মেয়ের ক্লাস শুরু হয়ে গেছে এখানে। যদিও অনলাইনে, কিন্তু বই-খাতা আনতে হবে স্কুল থেকে। ঢাকায় শাটডাউনে একবার আটকা পড়লে কবে ছাড়া পাই, সেটার তো ঠিক নেই। তাই আইরার পড়াশোনার কথা ভেবে হুট করে চলে আসলাম।’

মিথিলা জানান, আইরা কলকাতা ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী। এবার ক্লাস টু-তে উঠলো।

এটাও তো ঠিক, পশ্চিমবঙ্গে করোনার করুণ পরিস্থিতি ক্রমশ উন্নতির দিকে গেলেও বাংলাদেশের চিত্রটি এখন বিপরীত। প্রতিদিন বাড়ছে সংক্রমণ আর মৃত্যুর সংখ্যা। সৃজিত নিশ্চয়ই চাইবেন না স্ত্রী-সন্তানকে এই মহামারিতে স্পর্শের বাইরে রাখতে!

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
মিথিলার পাসপোর্টে এখনও সৃজিত!
মিথিলার পাসপোর্টে এখনও সৃজিত!
পর্দায় প্রথম ডক্টর মিথিলা!
পর্দায় প্রথম ডক্টর মিথিলা!
তিনি এখন ড. মিথিলা
তিনি এখন ড. মিথিলা
মায়ের হাত ধরে মেয়ের অভিষেক
মায়ের হাত ধরে মেয়ের অভিষেক
বিনোদন বিভাগের সর্বশেষ
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক