দীর্ঘদিন পর নতুন গানে ফেরা...

বিনোদন রিপোর্ট
১৩ জুলাই ২০২১, ১৫:২১ আপডেট : ১৩ জুলাই ২০২১, ১৮:২০

তপন চৌধুরী, নওশাবা ও তানভীর তারেক দীর্ঘদিন পর নতুন গানে ফিরছেন নন্দিত শিল্পী তপন চৌধুরী। গানটির শিরোনাম ‘খেলাঘর’। 

কেউ আগে কেউ পরে/ যেতে হবে ওপারে- এমন আধ্যাত্মিক কথায় সাজানো গানটি লিখেছেন তানভীর তারেক, সুর-সংগীতও তারই।
 
গানটি গাওয়া প্রসঙ্গে তপন চৌধুরী বলেন, ‘তানভীরের কথা-সুরে গান করবো এমন পরিকল্পনা অনেক আগের। অবশেষে এবার গানটি হলো। আমি যেকোনও গান গাইবার আগে প্রথমে লিরিকটা দেখতে চাই। তানভীরের এই গানটির কথাগুলো মনকে নাড়া দিয়েছে। পরে বলি সুর করে গানটা বাঁধতে। সেভাবেই ওর স্টুডিওতে গাওয়া হলো গানটি।’

‘খেলাঘর’ প্রকাশ পাচ্ছে এই ঈদে ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে।

গানটির প্রণেতা জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুরকার তানভীর তারেক বলেন, ‘এ সময়ে শুদ্ধ গানের চর্চা করছেন অনেকেই। কিন্তু শুদ্ধ সংগীতের পৃষ্ঠপোষকতার মানুষ কম। সেদিক দিয়ে তপন দার এই গানটি প্রকাশের জন্য ধ্রুব মিউজিক স্টেশনকে কৃতজ্ঞতা জানাতেই হয়। তপন দার সাথে আমার প্রথম কাজ এটি। অথচ ২০ বছর ধরেই আমরা গান করার প্ল্যান করছি। অবশেষে সেই ইচ্ছেটি পূরণ হলো।’
 
গানটি প্রসঙ্গে প্রকাশক ধ্রুব গুহ বলেন, ‘ডিএমএস সব সময় সৃজনশীলতাকে শ্রদ্ধা করে এসেছে। তাই সেদিক দিয়ে কিছু কাজ আত্মার খোরাক ও সংস্কৃতির প্রতি দায়বোধ থেকেও করে থাকি আমরা। এই গানটি প্রকাশের উদ্যোগ তারই বহিঃপ্রকাশ।’

গানটি থেকে গল্প নিয়ে এর থিম অনুযায়ী একটি ভিডিও নির্মাণ করেছেন আল মাসুদ। এতে মডেল হিসেবে কাজ করেছেন অভিনেত্রী নওশাবা আহমেদ।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা অনুষ্ঠিত  
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা অনুষ্ঠিত  
‘জাল ভোট দিতে একটি দল বোরকা-হিজাব প্রস্তুত রেখেছে’
‘জাল ভোট দিতে একটি দল বোরকা-হিজাব প্রস্তুত রেখেছে’
খালেদা জিয়ার জানাজায় এসেছেন যেসব রাজনীতিবিদ 
খালেদা জিয়ার জানাজায় এসেছেন যেসব রাজনীতিবিদ 
তারেক রহমানকে সান্ত্বনা প্রধান উপদেষ্টার 
তারেক রহমানকে সান্ত্বনা প্রধান উপদেষ্টার 
বিনোদন বিভাগের সর্বশেষ
নতুন রেকর্ড গড়লেন টেইলর সুইফট
এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস নতুন রেকর্ড গড়লেন টেইলর সুইফট
বক্স অফিসে ৪ সিনেমার দাপট, এগিয়ে কোনটি
বক্স অফিসে ৪ সিনেমার দাপট, এগিয়ে কোনটি
অপূর্বর সততায় মুগ্ধ তটিনী
অপূর্বর সততায় মুগ্ধ তটিনী
৯ বছর পর জাপানের প্রেক্ষাগৃহে আমির, মুক্তি পাবে কোন ছবি
৯ বছর পর জাপানের প্রেক্ষাগৃহে আমির, মুক্তি পাবে কোন ছবি
 নগ্ন দৃশ্যে অভিনয়, প্রভাব পড়েছিল নায়িকার প্রেমে
 নগ্ন দৃশ্যে অভিনয়, প্রভাব পড়েছিল নায়িকার প্রেমে