গীতিকবির সঙ্গে গায়িকার আংটিবদল

বিনোদন রিপোর্ট
২৪ আগস্ট ২০২১, ১৭:১৪আপডেট : ২৪ আগস্ট ২০২১, ১৭:৩১

কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি আগেই জানিয়েছিলেন, অতীতের সব বিরহ ভুলে শিগগিরই বিয়ের সানাই বাজতে যাচ্ছে তার জীবনে। যার আনুষ্ঠানিক প্রথম পদক্ষেপের নজির পাওয়া গেলো এবার। 
 
সম্প্রতি আংটিবদল করেছেন এ তারকা। পাত্র গীতিকবি মহসীন মেহেদী। পেশায় ঐতিহ্যবাহী সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান অনুপম রেকর্ডিংয়ের চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে কর্মরত। 

সম্প্রতি তারা দু’জনে পারিবারিকভাবে আংটিবদল করেছেন বলে জানান।

ন্যানসি বাংলা ট্রিবিউনকে বললেন, ‘আংটিবদলটা হয়েছে সম্প্রতি। ইচ্ছে ছিল পরিবারের সদস্যদের নিয়ে ছোট একটা অনুষ্ঠান করে বিয়ের আনুষ্ঠানিকতা সারবো। কিন্তু করোনা ও শোকের মাসের কারণে মনে হয় না সেটা করতে পারবো। কোনও প্ল্যান ছাড়া হুট করেই হয়তো শিগগিরই বিয়ে করে ফেলবো।’ 

এদিকে, এরইমধ্যে ন্যানসি ও মহসীন মেহেদী ফেসবুকে তাদের রিলেশনশিপ স্ট্যাটাস পরিবর্তন করে ‘গট এনগেজড’ দিয়েছেন। 

জানা যায়, গানের সুবাদেই মহসীন মেহেদীর সঙ্গে ন্যানসির পরিচয় ও বন্ধুত্ব। সেটি প্রণয়ে গড়ায় সম্প্রতি। সর্বশেষ গত বছর মেহেদীর লেখা ‘এমন একটা মন’ শিরোনামের একটি গানে কণ্ঠ দেন এই গায়িকা। গানটি সিএমভি থেকে প্রকাশ পায়।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
‘না’ ভোটকে ‘হ্যাঁ’ বললেন ন্যানসি!
‘না’ ভোটকে ‘হ্যাঁ’ বললেন ন্যানসি!
তারেক রহমানকে নিয়ে ন্যানসির গান (ভিডিও)
তারেক রহমানকে নিয়ে ন্যানসির গান (ভিডিও)
মা ও মেয়ে, প্রথম একসঙ্গে
মা ও মেয়ে, প্রথম একসঙ্গে
ন্যানসি-কন্যা রোদেলার গান ‘অকারণ’
ন্যানসি-কন্যা রোদেলার গান ‘অকারণ’
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প