ন্যানসি-কন্যা রোদেলার গান ‘অকারণ’

বিনোদন রিপোর্ট
১৫ মার্চ ২০২৫, ১৭:১০আপডেট : ১৫ মার্চ ২০২৫, ১৭:১০

মা নাজমুন মুনিরা ন্যানসির পথ ধরেই গানের জগতে পথচলা শুরু মার্জিয়া বুশরা রোদেলার। অল্প বয়সে গানের জগতে প্রবেশ করেই নজর কাড়েন তিনি। কিশোরী রোদেলার জন্য এরইমধ্যে গান তৈরি করেছেন হাবিব ওয়াহিদ, হৃদয় খান, এহসান রাহী, সেতু চৌধুরীর মতো মেধাবী সংগীত পরিচালকরা। 

সেসব গানে প্রশংসায় ভেসেছেন রোদেলা। তবে এবারের ঈদে একেবারে অন্যরকম একটি গান নিয়ে হাজির হচ্ছেন তিনি। শিরোনাম ‘অকারণ’। এটি রোদেলার ৬ নম্বর মৌলিক গান। 

‘অযথা ভাবনায় এ কেমন আসা যাওয়া/ অকারণ অবেলায় তারই মাঝে ডুবে যাওয়া/ ভুল করি আবার উড়ি, মন থাকে উচাটন/ অনুভূতির কী যে বাড়াবাড়ি/ সে মানে না বারণ- এমন কথার গানটি লিখেছেন ফয়সাল রাব্বিকীন। এর সুর ও সংগীতায়োজন করেছেন প্রত্যয় খান। কথার সঙ্গে মিল রেখে এরইমধ্যে গানটির একটি ভিডিও করা হয়েছে। চন্দন রায় চৌধুরীর নির্দেশনায় এতে অভিনয় করেছেন রোদেলা নিজেই। 

ঈদ উপলক্ষে ১৯ মার্চ গানটি প্রকাশ পাবে রোদেলার ইউটিউব চ্যানেলে। রোদেলা

গানটি প্রসঙ্গে রোদেলা বলেন, ‘একেবারেই অন্যরকম একটি গান এটি। এর কথায় প্রথম প্রেমের অনুভূতি ফুটে উঠেছে। সুরে ও গায়কীতেও ভিন্নতা খুঁজে পাবেন শ্রোতা-দর্শক। গানটির সুন্দর একটি ভিডিও করা হয়েছে। আমার বিশ্বাস ভালো লাগবে সবার।’ 

গীতিকবি ফয়সাল রাব্বিকীন বলেন, ‘গানটির পরিকল্পনা বেশ আগে থেকেই হচ্ছে। রোদেলাকে ভেবেই গানটি লেখা। তার বয়স ও কণ্ঠের মাপে প্রেমের অনুভূতি-আকুলতা প্রকাশ পেয়েছে গনটির কথায়। আমার মনে হয় গানটি সবার ভালো লাগবে।’ 

গানটির সুরকার ও সংগীত পরিচালক প্রত্যয় খান বলেন, ‘রোদেলার কথা চিন্তা করেই গানটি করা। লিরিক হাতে পাওয়ার পর বেশি সময় লাগেনি কাজটি করতে। রোদেলা অসাধারণ গেয়েছে। সবার গানটি ভালো লাগবে।’ রোদেলা

/এমএম/
সম্পর্কিত
‘না’ ভোটকে ‘হ্যাঁ’ বললেন ন্যানসি!
‘না’ ভোটকে ‘হ্যাঁ’ বললেন ন্যানসি!
তারেক রহমানকে নিয়ে ন্যানসির গান (ভিডিও)
তারেক রহমানকে নিয়ে ন্যানসির গান (ভিডিও)
মা ও মেয়ে, প্রথম একসঙ্গে
মা ও মেয়ে, প্রথম একসঙ্গে
ন্যানসির জাতীয় চলচ্চিত্র পুরস্কার চুরি মামলার প্রতিবেদন ৩১ জানুয়ারি
ন্যানসির জাতীয় চলচ্চিত্র পুরস্কার চুরি মামলার প্রতিবেদন ৩১ জানুয়ারি
বিনোদন বিভাগের সর্বশেষ
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর