কলকাতার পূজা উৎসবে মিথিলা পরবেন ঢাকাই শাড়ি

বিনোদন ডেস্ক
০৫ সেপ্টেম্বর ২০২১, ১৫:০৮ আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ১৫:৫১

শারদীয় দুর্গাপূজার আর মাস খানেক বাকি। কলকাতার মার্কেটগুলোতে সাজ সাজ রব। আর এ সময়টাতে সেখানেই থাকবেন বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা।

পূজাতে সাজবেনও। তবে কলকাতা নয়, পরবেন ঢাকাই জামদানি। আর সেটি গুছিয়ে তুলেও রেখেছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন নির্মাতা সৃজিত মুখার্জির স্ত্রী। 

জি-২৪ ঘণ্টাকে জানান, দুই বাংলার পূজার নস্টালজিয়া থেকে ফ্যাশন নিয়ে দারুণ রোমাঞ্চিত অভিনেত্রী। এবারের কলকাতার পুজোর জন্য বিশেষ ঢাকাই জামদানি তুলে রেখেছেন মিথিলা।

প্রসঙ্গত, ২০১৯ সালের ৬ ডিসেম্বর বিয়ে করেন সৃজিত-মিথিলা। গত বছরের দুর্গাপূজাতেও কলকাতা ছিলেন এই অভিনেত্রী। সেবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছ থেকে শাড়ি উপহার পেয়েছিলেন তিনি।

অন্যদিকে, শুধু সংসার নয়, কাজ নিয়েও টলিউডে ব্যস্ত এ তারকা। দুটি ছবিতে চুক্তিবদ্ধ আছেন। ইতোমধ্যে একটির কাজ শেষও। পরিচালক রাজর্ষি দের ছবি ‘মায়া’ ছবি এটা। দ্বিতীয় সিনেমার নাম ‘আ রিভার ইন হ্যাভেন’। এটি নির্মাণ করছেন রিঙ্গো।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
মিথিলার পাসপোর্টে এখনও সৃজিত!
মিথিলার পাসপোর্টে এখনও সৃজিত!
পর্দায় প্রথম ডক্টর মিথিলা!
পর্দায় প্রথম ডক্টর মিথিলা!
তিনি এখন ড. মিথিলা
তিনি এখন ড. মিথিলা
বিনোদন বিভাগের সর্বশেষ
শত কোটি ঋণগ্রস্ত, আইনি নোটিশ অনন্ত জলিল ও তার স্ত্রীকে
শত কোটি ঋণগ্রস্ত, আইনি নোটিশ অনন্ত জলিল ও তার স্ত্রীকে
মৌসুমী থেকে বাঁধন-ন্যানসি, কার বয়স কত
মৌসুমী থেকে বাঁধন-ন্যানসি, কার বয়স কত
শোবিজ ছেড়ে নিউইয়র্কে, কী করছেন সেই মোনালিসা
শোবিজ ছেড়ে নিউইয়র্কে, কী করছেন সেই মোনালিসা
হুমায়ূন আহমেদের গল্পে মুগ্ধ অনুপম, আবেগঘন পোস্ট গায়কের
হুমায়ূন আহমেদের গল্পে মুগ্ধ অনুপম, আবেগঘন পোস্ট গায়কের
আতশবাজি ফোটানো ব্যক্তিদের জেলে পাঠানোর দাবি উরফি জাভেদের
আতশবাজি ফোটানো ব্যক্তিদের জেলে পাঠানোর দাবি উরফি জাভেদের