ছাড়পত্র পাচ্ছে ‘প্রদর্শন অযোগ্য’ সিনেমা!

বিনোদন রিপোর্ট
০৭ সেপ্টেম্বর ২০২১, ১৭:৪২ আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২১, ২০:৩৮

সেন্সর বোর্ড থেকে প্রত্যাখ্যাত হওয়ার পর আপিল বিভাগেও নাকচ হয়ে যায় নাজিয়া হক অর্ষা অভিনীত ছবি ‘সাহস’। বলা হয়, এই ছবিটি প্রদর্শন অযোগ্য। 

পুনরায় নতুন সিনেমা হিসেবে ছাড়পত্রের জন্য সেন্সর বোর্ডে এটি জমা দেন নির্মাতা সাজ্জাদ খান। জানা গেছে, ছবির বেশ কিছু অংশ কাটছাঁটের পর এবার জুড়ে দিয়েছিলেন আরও একটু নতুন ফুটেজ। 

সব দেখে এবারের ‘সাহস’ পছন্দ হয়েছে বোর্ড কর্তাদের। মৌখিকভাবে জানানো হয়েছে, প্রদর্শনের জন্য ছাড়পত্র পাচ্ছে চলচ্চিত্রটি। তবে, পত্রটি এখনও হাতে পাননি নির্মাতা।

আজ (৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় সেন্সর বোর্ড থেকে বের হয়েই এ সুসংবাদটি দিলেন সাজ্জাদ খান। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘সিনেমা অযোগ্য বলে নয়, আমরা সময় মতো প্রথমবার আপিল করতে পারিনি; এ কারণে সেটি নাকচ হয়েছিল। পরে নতুন করে ছবিটি সেন্সরের আবেদন করি। আমাকে জানানো হয়েছে, এবার তারা সন্তুষ্ট।’

তিনি জানান, নতুন করে একটা ছোট সাবটাইটেল সংযোজন করতে বলেছে সেন্সর বোর্ড। সেটি জমা দিয়ে চলতি সপ্তাহেই সেন্সর সার্টিফিকেট পেতে পারেন তিনি।

মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিয়া হক অর্ষা গত জুনে ‘সাহস’ প্রদর্শন অযোগ্য হিসেবে ঘোষণা দিয়েছিল সেন্সর বোর্ড। এ প্রসঙ্গে গত ১৬ জুন সেন্সর বোর্ড সচিব মো. মমিনুল হক বলেছিলেন, ‘এতে অশ্লীল সংলাপ, গালাগালি ও ভায়োলেন্স রয়েছে। এর পরিমাণ এত বেশি যে এটি সেন্সর করতে গেলে ছবিতে আর কিছু থাকবে না। আর কাহিনির ধারাবাহিকতাও নেই। তাই এটি প্রদর্শনযোগ্য নয়।’

এরপর গত ১৯ আগস্ট তথ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আপিল নাকচের কথা উল্লেখ করা হয়। 

‘সাহস’ পরিচালক সাজ্জাদ খানের প্রথম চলচ্চিত্র। ছবিটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিয়া হক অর্ষা। গত বছরের নভেম্বর ও ডিসেম্বর মাসে বাগেরহাটে ‘সাহস’-এর শুটিং হয়েছিল।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
মা হারালেন অর্ষা
মা হারালেন অর্ষা
‘ভালোবাসার কিচেন’-এ রান্না করবেন তারকা দম্পতিরা
‘ভালোবাসার কিচেন’-এ রান্না করবেন তারকা দম্পতিরা
কাউকে ভালোবাসলে সম্মানের সঙ্গে বাসুন: অর্ষা 
ভালোবাসার ঘরে প্রথম ভ্যালেন্টাইনস ডে কাউকে ভালোবাসলে সম্মানের সঙ্গে বাসুন: অর্ষা 
অবশেষে বিয়ের ঘোষণা, আনুষ্ঠানিকতা জঙ্গলে!
অবশেষে বিয়ের ঘোষণা, আনুষ্ঠানিকতা জঙ্গলে!
বিনোদন বিভাগের সর্বশেষ
আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গানের সংখ্যা কত, জানালেন তার স্ত্রী
আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গানের সংখ্যা কত, জানালেন তার স্ত্রী
‘লুপাস’ রোগে ভুগছেন সেলেনা গোমেজ, বদলে গেছে কণ্ঠ
‘লুপাস’ রোগে ভুগছেন সেলেনা গোমেজ, বদলে গেছে কণ্ঠ
‘আমার কপালে মনে হয় এটাই লেখা’, কীসের ইঙ্গিত দিলেন পরীমণি
‘আমার কপালে মনে হয় এটাই লেখা’, কীসের ইঙ্গিত দিলেন পরীমণি
দিল্লিতে রাবণ বধ করবেন ইয়ামি, বার্তা দেবেন নারীশক্তির
দিল্লিতে রাবণ বধ করবেন ইয়ামি, বার্তা দেবেন নারীশক্তির
বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড়: ৫০০ কোটির ক্লাবে প্রবেশের অপেক্ষা
বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড়: ৫০০ কোটির ক্লাবে প্রবেশের অপেক্ষা