বিশাল পুকুরে আমি একটা ছোট মাছ: প্রিয়াঙ্কা চোপড়া

বিনোদন ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০২১, ১৯:২১আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ২১:২২

বৃহ্স্পতিবার (৯ সেপ্টেম্বর) রাতেই মুক্তি পাচ্ছে অনেক অপেক্ষার ছবি ‘ম্যাট্রিক্স রিসারেকশন’-এর ট্রেইলার। এর মাঝে ইনস্টাগ্রামে সিনেমাটির টিজার ভিডিও পোস্ট করে ভক্ত-হৃদয়ে ঢিল ছুড়লেন প্রিয়াঙ্কা চোপড়া।

সঙ্গে বিনয়ের সঙ্গে বলে দিলেন, এই সিনেমায় তার উপস্থিতি খুব বেশি আশা করা ঠিক হবে না। ‘‘বিশাল এই ‘পুকুরে’ আমি একটা ছোট মাছ মাত্র!’’—যোগ করলেন প্রিয়াঙ্কা।

সরাসরি নিজের পোস্টে এমনটা বলেননি প্রিয়াঙ্কা। তার পোস্ট শেয়ার করেছিলেন ভারতের জনপ্রিয় টিভি উপস্থাপক মিনি মাথুর। সেটাই রি-শেয়ার করে প্রিয়াঙ্কা জানিয়েছেন, ‘এ সিনেমায় আমার আহামরি ‍উপস্থিতি থাকছে না। তবে এমন একটি সিনেমার অংশ হতে পেরে উদ্বেলিত।’

২২ বছরের ম্যাট্রিক্স ফ্র্যাঞ্চাইজির প্রথম পর্ব বের হয় ১৯৯৯ সালে। ২০০৩ সালেই আবার পর পর দুটি পর্ব মুক্তি পায়। এর ১৯ বছর পর আগামী ২২ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে চতুর্থ সিক্যুয়েল। আগের তিনটির মতো এ সিক্যুয়েলও পরিচালনা করেছেন লানা ওয়াচোওস্কি।

থিয়েটারের পাশাপাশি স্ট্রিমিং প্ল্যাটফর্ম এইচবিও ম্যাক্সেও চলবে ‘ম্যাট্রিক্স রিসারেকশন’। বিশাল পুকুরে আমি একটা ছোট মাছ: প্রিয়াঙ্কা চোপড়া

সূত্র: বলিউড হাঙ্গামা

/এফএ/এমএম/এমওএফ/
সম্পর্কিত
পর্দায় মারমুখো প্রিয়াঙ্কা, লালগালিচায় চুম্বন মুগ্ধতা
পর্দায় মারমুখো প্রিয়াঙ্কা, লালগালিচায় চুম্বন মুগ্ধতা
হেড অব স্টেট: প্রিয়াঙ্কা বন্দনায় মাধবন   
হেড অব স্টেট: প্রিয়াঙ্কা বন্দনায় মাধবন   
আমার এত সাহস নেই: প্রিয়াঙ্কা
আমার এত সাহস নেই: প্রিয়াঙ্কা
‘যা কিছু স্ক্রল করছেন, তার সবটুকু বিশ্বাস করবেন না’
‘যা কিছু স্ক্রল করছেন, তার সবটুকু বিশ্বাস করবেন না’
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন