‘অন্তর্জাল’র মূল কাজ শেষ!

বিনোদন রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০২১, ১৫:৫৭আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ১৪:০৮

লকডাউনের পর গত ১১ আগস্ট শুরু হয়েছিল ‘অন্তর্জাল’ ছবির শুটিং। টানা ১৫ দিন শুটিংয়ের পর অসুস্থ হন পরিচালক দীপংকর দীপন। বন্ধ থাকে শুটিং। কিন্তু তারপরও এক মাসের মধ্যেই শেষ হয়েছে ছবিটির মূল দৃশ্যধারণ। 

‘ঢাকা অ্যাটাক’-খ্যাত এ নির্মাতা জানালেন, এখন চলছে অপেক্ষা। পূজার আগে ও পরে আরও কয়েকটি ছোট ছোট দৃশ্য নিয়েই শেষ করা হবে এর শুটিংযজ্ঞ।

দীপন বলেন, ‘আমরা ইতোমধ্যে ছবির প্রধান অংশগুলো শেষ করেছি। বাকি অল্প কিছু অংশ আছে; যেগুলো পূজার আগে ও পরে শেষ করা হবে। আর বিদেশেও আমরা কিছু শুটিং করবো। তবে এখনও ঠিক করতে পারিনি এটা কোথায় হবে।’

অভিনেত্রী মিমকে নিয়ে সেটে দীপন দেশের প্রথম সাইবার থ্রিলার ঘরানার চলচ্চিত্র ‘অন্তর্জাল’। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা ‍সিনহা মিম, এবিএম সুমন, সুনেরাহ বিনতে কামাল ও টোটো। ছবিতে তাদের বেশিরভাগকেই আইটি স্পেশালিস্ট হিসেবে দেখা যাবে। 

এর গল্প লিখেছেন দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। চিত্রনাট্যে আছেন পরিচালক নিজেই। 

সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মাণ চলতি এই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও। সার্বিক সহযোগিতায় স্পেলবাউন্ড লিও বার্নেট।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিচ্ছেদে দীপন-সংযুক্তা, কে পাচ্ছে টোটোর অভিভাবকত্ব?
বিচ্ছেদে দীপন-সংযুক্তা, কে পাচ্ছে টোটোর অভিভাবকত্ব?
ট্যালেন্ট হান্ট করে ‌সিনেমার জন্য শিল্পী বাছাই!
ট্যালেন্ট হান্ট করে ‌সিনেমার জন্য শিল্পী বাছাই!
দীপনের নতুন মিশন ‘ছাত্রী সংঘ’, কুমিল্লায় ঘোষণা!
দীপনের নতুন মিশন ‘ছাত্রী সংঘ’, কুমিল্লায় ঘোষণা!
অন্তর্জালে আসছে ‘অন্তর্জাল’
অন্তর্জালে আসছে ‘অন্তর্জাল’
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প